ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ স্বাস্থ্যকথা ]

বেলের শরবত খাচ্ছেন? জানুন এর ফলে কী হতে পারে 

স্বাস্থ্য ও চিকিৎসা ডেস্ক
প্রকাশিত: ১৩:২২, ১৩ মার্চ ২০২২
বেলের শরবত খাচ্ছেন? জানুন এর ফলে কী হতে পারে 
বেলের শরবত। ছবি: সংগৃহীত

শীতকে বিদায় জানিয়ে আগমন ঘটেছে বসন্তের। তবে বাতাসে গরম ও বসন্তের যুগলবন্দি। দিন দিন মাথার উপর রোদের তাপের তীব্রতা বাড়ছে। ঋতু পরিবর্তন যেহেতু আমাদের স্বাস্থ্যেও প্রভাব ফেলে তাই এই সময়ে শরীরের প্রতি বাড়তি যত্ন নেয়া প্রয়োজন।

শীত কিংবা গরম যাই হোক, কাজের প্রয়োজনে অনেককেই বাইরে বেরোতে হয়। এখনো পর্যন্ত গরমের দাপট খুব একটা না বাড়লেও আগে থেকে সুরক্ষিত থাকতে ক্ষতি কী? আসন্ন গ্রীষ্মকালে শরীর সুস্থ ও ঠান্ডা রাখতে অন্যতম ভরসা হতে পারে বেল। প্রাচীনকাল থেকে স্বাস্থ্যরক্ষায় বেলের ব্যবহার হয়ে আসছে। একুশ শতকেও শরীরের যত্ন নিতে বেল সমানভাবে উপযোগী।

তাইতো অনেকেই সুস্থ থাকতে বেলের শরবত খেয়ে থাকেন। এতে সুস্থতার পাশাপাশি গরমে স্বস্তিও মেলে। চলুন এবার জেনে নেয়া যাক গরমে বেলের শরবত খেলে কী কী উপকারিতা পাওয়া যায়- 

Advertisement

আরো পড়ুন: মুহূর্তেই কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দেবে ঝিঙে, জানুন সেবন পদ্ধতি

আলসারের সমস্যায়

পাকা বেলের শাঁসে এক ধরনের ফাইবার আছে, যা আলসারের ওষুধ হিসেবে কাজ করে। নিয়মিত বেল খাওয়ার অভ্যাস আলসারের সমস্যা থেকে মুক্তি দেয়।

কোষ্ঠকাঠিন্য কমাতে

কোষ্ঠকাঠিন্যের সমস্যায় অনেকেই ভুগে থাকেন। তাদের জন্য বেল উপকারী হতে পারে। বেল পেট পরিষ্কার রাখতে সাহায্য করে। নিয়ম করে বেল খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা চিরতরে দূর হতে পারে।

ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে

ডায়াবেটিস আক্রান্তদের খাওয়াদাওয়ায় অনেক বিধিনিষেধ থাকে। মিষ্টি জাতীয় খাবার হোক বা ফল- অনেক কিছুই খাওয়া মানা। তবে বেল ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। বেলে মেথানল নামের একটি উপাদান থাকে। যা রক্তে শর্করার পরিমাণ স্বাভাবিক রাখে।

আর্থ্রাইটিসের ব্যথা কমাতে

আর্থ্রাইটিসের ব্যথা, বেদনায় অনেকেই কষ্ট পান। ব্যথা বাড়লে হাঁটাচলা করাই দুষ্কর হয়ে ওঠে। আর্থ্রাইটিসের ব্যথা কমাতে সক্ষম বেল। বেল খেতে পছন্দ করলেও রোজের খাদ্যতালিকায় বেল সব সময় থাকে না। রোজ না হলেও অন্তত সপ্তাহে ৩-৪ দিন বেল খেতে পারেন। মিলবে সুফল।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!