ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ মজার খবর ]

১৫ দিন পর পর শপিং, বিয়ের আসরে বরকে চুক্তিপত্রে সই করালেন কনে

মজার খবর ডেস্ক
প্রকাশিত: ১৮:৩৪, ৯ জুলাই ২০২২
১৫ দিন পর পর শপিং, বিয়ের আসরে বরকে চুক্তিপত্রে সই করালেন কনে
ছবি: সংগৃহীত

সম্পর্ক মানেই তো একে অন্যের পাশে থাকা। বিপদ এলে রুখে দাঁড়ানো। তবে একসঙ্গে পথ চলার জন্য শুধু এ সব শর্তকে যথেষ্ট মনে করছে না নতুন প্রজন্ম। তারা নিজেরাই নিজেদের বিবাহিত জীবনের শর্ত নির্ধারণ করছেন।

বিয়ের আসরে সই করছেন মজার ছলে তৈরি সেই চুক্তিতে। এ বার এ রকমই এক ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গেছে, মালাবদলের পরেই একটি চুক্তিপত্র সই করতে বসে গিয়েছেন নতুন বর-কনে।

চুক্তিপত্রে একে অন্যকে পর পর একাধিক শর্ত দিয়েছেন তারা। প্রথম শর্ত, মাসে একটাই পিৎজা খাওয়া যাবে। দ্বিতীয়, ঘরে যা রান্না হবে, কখনও তা খেতে অস্বীকার করা যাবে না। তৃতীয়, বাড়িতে সব সময় শাড়ি পরতে হবে। চতুর্থ, গভীর রাত পর্যন্ত পার্টি করা চলতে পারে, তবে শুধুই একে অন্যের সঙ্গে। পঞ্চম শর্ত, প্রতিদিন জিমে যেতে হবে।

Advertisement

এর পরের শর্তগুলোয় বরকে একটু চাপে ফেলে দিয়েছেন কনে। বলেছেন, প্রতি রোববার তাকে সকালের নাস্তা তৈরি করে স্ত্রীকে খাওয়াতে হবে। প্রত্যেক পার্টিতে গিয়ে স্ত্রীর সুন্দর ছবি তুলে দিতে হবে। আর প্রতি ১৫ দিন পর পর শপিংয়ে নিয়ে যেতে হবে।

বর-কনের সই করার ভিডিও নিয়ে হইচই পড়ে গিয়েছে। প্রতিবেদন লেখা পর্যন্ত ভিডিওটি দেখা হয়েছে তিন কোটি বার। লাইক পড়েছে ১৭ লাখ। অনেক মহিলাই বলছেন, প্রতিদিন বাড়িতে শাড়ি পরা কখনোই সম্ভব নয়। অনেক পুরুষ আবার বলছেন, ১৫ দিন পর পর স্ত্রীকে শপিং করানো সম্ভব নয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!