ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

আসাম-মেঘালয়ে বন্যা পরিস্থিতির অবনতি, নিহত বেড়ে ৮০

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২:০২, ১৯ জুন ২০২২
আসাম-মেঘালয়ে বন্যা পরিস্থিতির অবনতি, নিহত বেড়ে ৮০
ছবি: সংগৃহীত

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় দুই রাজ্য আসাম ও মেঘালয়ে বন্যা পরিস্থিতি আরো অবনতি হয়েছে। চলমান বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ৮৩ জনে। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত রাজ্য দুটি।

রোববার (১৯ জুন) আসামের বিভিন্ন এলাকায় বন্যা ও ভূমিধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ জনে। রাজ্যটির ২৮টি জেলা প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত। ৩২ লাখের বেশি মানুষ শিকার হয়েছে চরম দুর্ভোগের। এরইমধ্যে এক লাখ ৫৬ হাজারের মতো মানুষকে সরিয়ে নেয়া হয়েছে পাঁচ শতাধিক আশ্রয় ক্যাম্পে। বাকিদের উদ্ধারে চলছে তৎপরতা।

এদিকে, মেঘালয়ে গত কয়েকদিনে প্রাকৃতিক দুর্যোগে প্রাণ হারিয়েছেন অন্তত ১৮ জন। ক্ষতিগ্রস্ত প্রায় ছয় লাখ বাসিন্দা। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস বলছে, আগামী কয়েকদিনে আরো অবনতি হবে বন্যা পরিস্থিতির।

Advertisement

অন্যদিকে ৬ দশকের মধ্যে রেকর্ড ঝড়-বৃষ্টি দেখছে আগরতলা। মাত্র ৬ ঘণ্টায় ১৪৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে ত্রিপুরার রাজধানীতে, যা ১৯৪০ সালের পর সর্বোচ্চ।

সূত্র: এনডিটিভি

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: বন্যা ভারত
লিংক সফলভাবে কপি হয়েছে!