ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

যুক্তরাষ্ট্রে স্কুলে গুলি করে ১৭ জনকে হত্যা, হামলাকারীর যাবজ্জীবন কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৯, ১৪ অক্টোবর ২০২২
যুক্তরাষ্ট্রে স্কুলে গুলি করে ১৭ জনকে হত্যা, হামলাকারীর যাবজ্জীবন কারাদণ্ড
নিকোলাস ক্রুজ - ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে একটি স্কুলে বন্দুক হামলা চালিয়ে ১৭ জনকে হত্যার দায়ে অভিযুক্ত হামলাকারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ফোর্ট লডারডেল আদালত এই সাজা দেয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান

২০১৮ সালের ফেব্রুয়ারিতে ফ্লোরিডার পার্কল্যান্ডের মারজোরি স্টোনম্যান ডগলাস হাইস্কুলে গুলি চালিয়ে ১৭ জনকে হত্যা করেছিলেন নিকোলাস ক্রুজ। এর মধ্যে ১৪ জনই ছিল শিক্ষার্থী। তখনই তাকে গ্রেপ্তার করা হয়। এতদিন বিচার চলছিল নিকোলাসের। তাকে মৃত্যুদণ্ড দেওয়ার দাবি উঠেছিল ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষ থেকে।

Advertisement

তবে শুনানি শেষে ১২ সদস্যের জুরি বোর্ড নিকোলাসকে মৃত্যুদণ্ড নয়, যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেন। শুনানির সময় নিকোলাসের আইনজীবী মেরিসা ম্যানেইল জুরিদের সামনে তার (নিকোলাসের) মস্তিষ্ক সুস্থ–স্বাভাবিক নয় বলে দাবি করেন। এর সপক্ষে যুক্তি হিসেব নিকোলাসের মায়ের মদপানের বিষয়টি আদালতের সামনে তুলে ধরেন।

আদালতে তার আইনজীবী বলেন, নিকোলাস পেটে থাকা অবস্থায় তার মা প্রচুর মদপান করতেন। সেটার নেতিবাচক প্রভাব পড়েছে নিকোলাসের মস্তিস্কে। তাই নিকোলাসকে মৃত্যুদণ্ড না দিয়ে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেওয়া হোক।

আরো পড়ুন>> ট্রেনের দরজায় ঝুলতে গিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, ছিটকে যুবকের মৃত্যু

শুনানি শেষে জুরিবোর্ড নিকোলাসকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। আদালত জানান, সাজা ভোগের সময় নিকোলাস প্যারোলের সুবিধা পাবেন না। রায় ঘোষণার সময় নিকোলাস আদালতে উপস্থিত ছিলেন।

এদিকে একজন হত্যাকারীর এই সাজার সমালোচনা করেছেন স্বজন হারানো পরিবারগুলো। ওই বিদ্যালয়ে গুলিতে নিহত হয়েছিলেন হেলেনা রামসে। তার বোন মিশেল থমাস আদালতের এই আদেশের তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এমন অনেক মানুষ রয়েছেন যারা মদপান করেন। তাদের সন্তানও হয়। কিন্তু সবাই হত্যাকারী হন না।’

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!