ভুক্তভোগী শ্রমিকদের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
শ্রমিকরা জানায়, কাতারের রাজধানী দোহার মধ্যবর্তী এলাকার ভবনগুলোর ফ্ল্যাট থেকে জোর করে শ্রমিকদের বেডিংসহ বের করে দেওয়া হচ্ছে। প্রধানত এশিয়া ও আফ্রিকার শ্রমিকদের সঙ্গে এটি করা হচ্ছে। এতে তাদের আগের অবস্থান করা বাড়ির ফুটপাতে বেডিংসহ অবস্থান করছেন শ্রমিকরা।
.png)
আগামী ২০ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্ট। এর আয়োজনকে কেন্দ্র করেই কাতারের বিদেশি শ্রমিক এবং সামাজিক বিধিনিষেধ নিয়ে আচরণ আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্নবিদ্ধ হচ্ছে।
দোহার আল মানসুরা জেলার একটি ভবনে এক হাজার ২০০ মানুষ বাস করেন। বুধবার রাত ৮টার দিকে দুই ঘণ্টার মধ্যে বাসা-বাড়ি ছাড়ার নির্দেশনা দেয় কর্তৃপক্ষ। রাত সাড়ে ১০টায় পৌরসভার কর্তৃপক্ষ জোর করে বাসিন্দাদের বের করে ভবনের ফটকে তালা দেয়। তবে কিছু লোক সেই সময় বাসস্থান খুঁজে পাননি।
এক ব্যক্তির রয়টার্সকে বলেন, আমাদের কোথাও যাওয়ার জায়গা নেই। আমাকে অন্য ১০ জনের সঙ্গে ঘুমানোর প্রস্তুতি নিতে হচ্ছে। তবে রয়টার্সকে তারা তাদের নাম জানাতে অস্বীকৃতি জানিয়েছেন।
কয়েকজন জানান, দোহা থেকে ৪০ কিলোমিটার দূরে সুমাইসিমায় একটি কক্ষ পাওয়া গেছে। তাই পাঁচজন তাদের তোশক ট্রাকে তোলছেন।
তবে বিশ্বকাপ ঘিরে শ্রমিকদের উচ্ছেদ করা হচ্ছে না বলে দাবি করছে কাতার কর্তৃপক্ষ। দোহাকে দীর্ঘ সময়ের জন্য সাজানোর পরিকল্পনা হিসেবে এ উচ্ছেদ করা হয়েছে। কর্তৃপক্ষ বলছে, সবাইকে নিরাপদ ও উপযুক্ত বাসস্থানে আনা হবে।