বৃহস্পতিবার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক ভিডিওতে তিনি এসব কথা বলেন।
জেলেনস্কি বলেন, যতই কষ্ট হোক না কেন আমরা সবদিকের সামনে এগিয়ে আছি। কিছু দিক আছে যেখানে আমরা এগিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি।
.png)
তিনি বলেন, যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের সেনাদের কাছে হেরে বেসামরিক ও জ্বালানি অবকাঠামোতে হামলা করছে রাশিয়ার সেনাবাহিনী। খেরসন থেকে রুশ সেনাদের পলাতকের পর এমন সন্ত্রাসী হামলা চালানো শুরু হয়।
জেলেনস্কি বলেন, জ্বালানি অবকাঠামোর ওপর রাশিয়ার তীব্র ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনজুড়ে পানি ও বিদ্যুৎ সরবরাহের সমস্যা রয়েছে। তবে এখন পর্যন্ত কিয়েভ, কিরোভোহরাড, দিনেপ্রপেট্রোভস্ক, লভিভ, পলটাবা ও খারকিভসহ ১৫ অঞ্চলে পানি সরবরাহ নিরাপদ রয়েছে।
তিনি আরো বলেন, আমরা ধীরে ধীরে বিদ্যুৎ, তাপ, পানি ও যোগাযোগ সরবরাহ পুননির্মাণ করছি।
এদিকে, বৃহস্পতিবারে ইউক্রেনের বেসামরিক অবকাঠামোর ওপর হামলার বিষয়টি অস্বীকার করেছে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমেত্রি পেসকভ এক সংবাদ সম্মেলনে বলেন, ইউক্রেনের বেসামরিক অবকাঠামোর ওপর রাশিয়া কোনো হামলা করেনি।