ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

দফায় দফায় ভূমিকম্পে কেঁপে উঠলো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৫০, ১৭ ডিসেম্বর ২০২২
দফায় দফায় ভূমিকম্পে কেঁপে উঠলো যুক্তরাষ্ট্র
প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্রের টেক্সাসের তেল-উৎপাদন অঞ্চলে শক্তিশালী ৫.৪ মাত্রাসহ দুটি ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার বিকেলে ৫টা ৩৫ মিনিটে প্রথম ও তিন মিনিট পর দুটি কম্পন অনুভূত হয়।

যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ জানায়, মিডল্যান্ডের ২২ কিলোমিটার উত্তর-পশ্চিমে আট কিলোমিটার গভীর থেকে ভূমিকম্প সৃষ্টি হয়। এটির পর তিন মিনিটের মাথায় ৩.৩ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়।

জাতীয় আবাহওয়া সেবার মিডল্যান্ড দফতরের টুইটে বলা হয়েছে, টেক্সাস রাজ্যের ইতিহাসে এ ভূমিকম্পসহ চারটি শক্তিশালী ভূমিকম্প হয়েছে। 

Advertisement

লাবক টেলিভিশন স্টেশনে আবহাওয়াবিদ জ্যাকব রিলে বলেন, মিডল্যান্ডের ২০ কিলোমিটার দূরে দক্ষিণ-পশ্চিম টেক্সাস প্যানহ্যান্ডেল কাছে উত্তরে মধ্যম সারির ভূমিকম্প বিশাল এলাকায় অনুভূত হয়।

উল্লেখ্য, এক মাস আগে যুক্তরাষ্ট্রের পশ্চিম টেক্সাসের পেকোস এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। আর শুক্রবার নতুন করে তিন মিনিটের ব্যবধানে দুটি ভূমিকম্পের সাক্ষী হলো যুক্তরাষ্ট্র।

সূত্র- এনডিটিভি।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
ট্যাগ: ভূমিকম্প
লিংক সফলভাবে কপি হয়েছে!