এদিকে হামলাকারী ধরা না পড়ায় আতঙ্কের মধ্যে সময় কাটছে সেখানের বাসিন্দাদের। এ অবস্থায় বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক পোস্টে পুলিশ বিভাগ জানিয়েছে, হামলাকারী ওই ব্যক্তির নাম রবার্ট কার্ড। তার জন্ম ১৯৮৩ সালের ৪ এপ্রিল। বুধবার (২৫ অক্টোবর) রাতে লুইস্টনের একাধিক জায়গায় বন্দুক হামলার ঘটনায় তিনি জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।
.png)
পুলিশ আরো জানিয়েছে, ৪০ বছর বয়সী রবার্ট কার্ড হত্যার জন্য গ্রেপ্তারি পরোয়ানার মুখোমুখি হচ্ছেন। তাকে সশস্ত্র ও বিপজ্জনক হিসাবে বিবেচনা করা উচিত বলেও জানানো হয়েছে।
সূত্র: বিবিসি