রোববার (২৩ জুন) ইসরায়েলের সেনাবাহিনী এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এতে ১২০০ জন নিহত হন। জিম্মি করা হয় দুই শতাধিক ব্যক্তিকে। জবাবে ওইদিন থেকে গাজায় নির্মম হামলা চালাচ্ছে ইসরায়েল।
.png)
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় ৩৮ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন সাড়ে ৮৫ হাজারের বেশি। গাজা অভিযানে ইসরায়েলের ৩১৫ সেনা প্রাণ হারিয়েছেন।
সূত্র: আল-জাজিরা