ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

গর্ভবতী নারীসহ চারজন হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড কমে যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:১৫, ২৪ ফেব্রুয়ারি ২০২১
গর্ভবতী নারীসহ চারজন হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড কমে যাবজ্জীবন
হাইকোর্টের ফাইল ফটো

ব্রাহ্মণবাড়িয়ায় ২০০৫ সালে এক গর্ভবতী নারীসহ চারজনকে হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আপিল বিভাগ। এ মামলায় খালাস পেয়েছেন একজন। 

বুধবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন। 

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন- সোহেল ও রাজীব। তারা নিহতদের আপন ভাইয়ের ছেলে। রায়ে কনডেম সেলে থাকা সোহেল ও রাজীবকে দ্রুত সাধারণ সেলে দেয়ারও নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

Advertisement

আর খালাসপ্রাপ্ত হলেন-মামলার অপর আসামি পিয়াস (আত্মীয়)। আর মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাকি পাঁচ আসামি বিচার শেষ হওয়ার আগেই মারা গেছেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, পারিবারিক কোন্দলের জেরে ২০০৫ সালে ব্রাহ্মণবাড়িয়ার আক্তার, তার গর্ভবতী স্ত্রী ও আড়াই বছরের শিশু অর্না আক্তারকে নিহতের ভাই সিরাজুল ও তার সন্তানরা হত্যা করেন। এ ঘটনায় দায়ের করা মামলায় ২০০৬ সালের ৯ সেপ্টেম্বর সিরাজুলসহ আটজনের মৃত্যুদণ্ডের রায় দেন বিচারিক আদালত। এরপর ২০১২ সালে হাইকোর্ট আটজনেরই মৃত্যুদণ্ড বহাল রাখেন। প্রায় নয় বছর পর আজ বুধবার আপিল বিভাগ ওই হত্যা মামলার রায় ঘোষণা করেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!