ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

প্রথম দিনে ভোট দিলেন ২৮২৩ আইনজীবী

সুপ্রিম কোর্ট বার নির্বাচন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:১০, ১০ মার্চ ২০২১
প্রথম দিনে ভোট দিলেন ২৮২৩ আইনজীবী
ফাইল ছবি

সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির ২০২১-২২ বর্ষের দুই দিনব্যাপী নির্বাচনে প্রথম দিনের ভোটগ্রহণ শেষ হয়েছে। ৭ হাজার ৭২২ জন আইনজীবীর মধ্যে প্রথম দিনে মোট দুই হাজার ৮২৩ জন ভোট দিয়েছেন। নির্বাচনী আহ্বায়ক কমিটির পক্ষ থেকে সাংবাদিকদের এমন তথ্য জানানো হয়েছে।

বুধবার সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। এরপরে দুপুরে ১টা থেকে ২টা পর্যন্ত বিরতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত ভোট হয়। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে আবারো একই নিয়মে ভোট হবে।

নির্বাচন পরিচালনা কমিটির প্রধান অবসরপ্রাপ্ত বিচারপতি এ এফ এম আবদুর রহমান বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। 

Advertisement

তিনি আরো জানান, এ নির্বাচন ১৪ পদে হবে। এর মধ্যে ৭টি সম্পাদকীয় পদ এবং ৭টি কার্যনির্বাহী সদস্য পদ রয়েছে। দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং প্রত্যাহার শেষে ৫১ জন চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ নির্বাচনে ৭টি সম্পাদকীয় পদের বিপরীতে ২৭ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সর্বোচ্চ পদ সভাপতি হিসেবে ৫ জন, দুটি সহ-সভাপতি পদের বিপরীতে ৬ জন, সম্পাদক পদে ৪ জন, কোষাধ্যক্ষ পদে ৪ জন এবং ২টি সহ-সম্পাদক পদের বিপরীতে ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাকি ৭টি কার্যনির্বাহী সদস্য পদের জন্য ২৪ জন আইনজীবী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!