ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

সূত্রাপুরে কিশোর হত্যা: তিনজনকে কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:৫৭, ৩০ মার্চ ২০২১
সূত্রাপুরে কিশোর হত্যা: তিনজনকে কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ
ফাইল ছবি

পুরান ঢাকার সূত্রাপুরের লালকুঠি এলাকায় রাজধানীতে দুই কিশোর গ্যাংয়ের সংঘর্ষে অনন্ত (১৭) নামে এক কিশোর নিহতের ঘটনায় গ্রেফতার তিনজনকে কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। 

মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরীর আদালত শুনানি শেষে এ আদেশ দেন। আসামিরা হলেন-সাজ্জাদ, প্রান্ত ও ফেরদৌস। 

মামলার সূত্রে জানা যায়,  সোমবার রাত সাড়ে ১১টার দিকে পুরান ঢাকার সূত্রাপুরের লালকুঠি এলাকায় রাজধানীতে দুই কিশোর গ্যাংয়ের সংঘর্ষে অনন্ত (১৭) নামে এক কিশোর নিহত হয়। 

Advertisement

নিহতের বন্ধু সাত্তার জানায়, রাত ১১টার দিকে অনন্ত ও সজল ফরাজগঞ্জ ঘাট এলাকায় অবস্থান করছিল। এ সময় স্থানীয় ফেরদৌস, আফসার, সাকিবসহ ১০-১২ জন কিশোর তাদের দুজনের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। মুখ, হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম করে তাদের ফেলে রেখে পালিয়ে যায়। পরে দুজনকেই হাসপাতালে নিয়ে আসলে অনন্ত চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। সিনিয়র-জুনিয়র নিয়ে অনন্তের সঙ্গে ফেরদৌস আফসারদের দ্বন্দ্ব চলে আসছিল। তারই অংশ হিসেবে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!