রোববার ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন শাখা সূত্রে আজ সোমবার এ তথ্য জানা গেছে।
এদিন তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এসময় বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন পুলিশ। শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
.png)
এর আগে, শনিবার বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়।
ঢাকা কাস্টম হাউসের একটি সূত্র জানায়, দুপুরে ঢাকা প্রিভেনটিভ টিমে কর্তব্যরত কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারি করতে থাকেন। দুপুর ১টার দিকে গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় সৌদি আরব থেকে আসা ফ্লাইটের (এসভি-৩৫৮০) যাত্রী বাহার মিয়ার লাগেজে তল্লাশি করা হয়। তার কাছে কোনো স্বর্ণ আছে কি-না জানতে চাইলে তিনি প্রথমে তা অস্বীকার করেন। পরে তার ব্যাগেজ স্ক্যানিং করলে সেখানে স্বর্ণের অস্তিত্ব পাওয়া যায়।
ব্যাগেজ কাউন্টারে এনে প্রেশারকুকার ও চার্জার লাইট ভেঙে দুই কেজি দুই গ্রাম স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দ করা এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য এক কোটি ৩০ লাখ টাকা। পাসপোর্ট অনুসারে ওই যাত্রীর নাম বাহার মিয়া এবং বাড়ি খাগড়াছড়ি জেলায় বলে জানা যায়।