ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

ই-অরেঞ্জের সোনিয়া দম্পতিসহ তিনজন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:০৫, ২৮ অক্টোবর ২০২১
ই-অরেঞ্জের সোনিয়া দম্পতিসহ তিনজন রিমান্ডে
সোনিয়া দম্পতি- ফাইল ফটো

পণ্য সরবরাহ না করে প্রতারণার মাধ্যমে গ্রাহকের এক কোটি ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় ই-অরেঞ্জের মালিক সোনিয়া মেহজাবিন, তার স্বামী মাসুকুর রহমান ও চিফ অপারেটিং অফিসার আমান উল্যাহর একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম শহিদুল ইসলামের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

Advertisement

এদিন তিন আসামিকে আদালতে হাজির করা হয়। এরপর আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে প্রত্যেকের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মামলায় তিন আসামির পাঁচদিনের রিমান্ড আবেদন করেন হাতিরঝিল থানার এসআই সুব্রত দেবনাথ। এরপর আদালত আসামিদের উপস্থিতিতে রিমান্ড শুনানির জন্য ২৮ অক্টোবর দিন ধার্য করেন।

গত ৭ অক্টোবর সাজ্জাদ ইসলাম নামে ঢাকা কলেজের এক শিক্ষার্থী হাতিরঝিল থানায় মামলাটি করেন। মামলায় তিনি অভিযোগ করেন, ই-অরেঞ্জের চমকপ্রদ অফার দেখে তিনি, তার ভাই এবং এক বন্ধু বাসা বাড়ির প্রয়োজনীয় জিনিস, বাইক বাবদ এক কোটি ২০ লাখ টাকার পণ্য অর্ডার করেন। প্রতিষ্ঠানটি পণ্য সরবরাহ না করে তাদের অর্থ আত্মসাৎ করে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!