ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

নভেম্বর মাসে এএসপি আনিসুল হত্যা মামলার চার্জশিট!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:০১, ৯ নভেম্বর ২০২১
নভেম্বর মাসে এএসপি আনিসুল হত্যা মামলার চার্জশিট!
রাজধানীর আদাবরে মাইন্ড এইড হাসপাতালে সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আনিসুল করিম শিপন পিটিয়ে হত্যা করা হয়- ফাইল ফটো

রাজধানীর আদাবরে মাইন্ড এইড হাসপাতালে সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আনিসুল করিম শিপন হত্যা মামলার চার্জশিট নভেম্বর মাসে দেওয়া হতে পারে।

আনিসুল হত্যার এক বছরে মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা আদাবর থানার পুলিশ পরিদর্শক মো. ফারুক মোল্লা ডেইলি বাংলাদেশকে এ তথ্য জানান।

তিনি বলেন, এটি একটি আলোচিত হত্যা মামলা। এ মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। আশা করছি, এ মাসে (নভেম্বর) মামলাটির চার্জশিট আদালতে দাখিল করতে পারবো। তবে মামলার তদন্তের বিষয়ে এখন কিছু বলা যাবে না।

Advertisement

উল্লেখ্য, গত বছরের ৯ নভেম্বর চিকিৎসা নিতে গিয়ে হত্যাকাণ্ডের শিকার হন এএসপি মো. আনিসুল করিম। হত্যাকাণ্ডের পরদিন আদাবর থানায় শিপনের বাবা বীর মুক্তিযোদ্ধা মো. ফাইজুদ্দিন আহম্মেদ বাদী হয়ে ১৫ জনকে আসামি করে হত্যা মামলা করেন।

এ মামলার আসামিরা হলেন- মাইন্ড এইড হাসপাতালের মার্কেটিং ম্যানেজার আরিফ মাহমুদ জয়, পরিচালক ফাতেমা খাতুন ময়না, মুহাম্মাদ নিয়াজ মোর্শেদ, কো-অর্ডিনেটর রেদোয়ান সাব্বির, কিচেন সেফ মো. মাসুদ, ওয়ার্ড বয় জোবায়ের হোসেন, ফার্মাসিস্ট মো. তানভীর হাসান, ওয়ার্ড বয় মো. তানিম মোল্লা, সজীব চৌধুরী, অসীম চন্দ্র পাল, মো. লিটন আহাম্মদ, মো. সাইফুল ইসলাম পলাশ, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের রেজিস্ট্রার মো. আব্দুল্লাহ আল মামুন, মো. সাখাওয়াত হোসেন ও সাজ্জাদ আমিন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!