ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

আগাম জামিন চেয়ে হাইকোর্টে মিথিলার আবেদন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৪৬, ১২ ডিসেম্বর ২০২১
আগাম জামিন চেয়ে হাইকোর্টে মিথিলার আবেদন
ফাইল ছবি

অর্থ আত্মসাতের অভিযোগে ইভ্যালির এক গ্রাহক তিন তারকা শিল্পীর নামে প্রতারণার মামলা করেছেন। সেই মামলায় আগাম জামিন চেয়ে আবেদন করেছেন রাফিয়াত রশিদ মিথিলা।

রোববার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. আতোয়ার রহমানের হাইকোর্ট বেঞ্চে আইনজীবী নিয়াজ মোর্শেদ এ আবেদন দায়ের করেন।  আগামীকাল সোমবার তার জামিন আবেদন শুনানির জন্য কার্যতালিকায় আসবে।

গত ৪ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডি থানায় সাদ স্যাম রহমান নামে ইভ্যালির এক গ্রাহক এ মামলা করেন। তিনি জানান, ইভ্যালির চিফ গুডনেস অফিসার- সংগীতশিল্পী তাহসান, প্রধান বিপণন কর্মকর্তা-সোশ্যাল মিডিয়া তারকা আরিফ আর হোসাইন, প্রধান জনসংযোগ কর্মকর্তা অভিনেত্রী শবনম ফারিয়া ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে দেখে প্রতিষ্ঠানটির প্রতি আস্থা পান তিনি। অর্ডার দেন ৩ লাখ ১৮ হাজার টাকার বাইকের। তবে অনেক চেষ্টা করে সাত মাসেও পণ্য পাননি। তাই বাধ্য হয়ে মামলা করেছেন।

Advertisement

এ মামলার এক নম্বর আসামি ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও দুই নম্বর আসামি করা হয়েছে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেলকে। প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় দুজনেই কারাগারে রয়েছেন।

এর আগেও বেশ কয়েকটি ব্র্যান্ডের পণ্যদূত হিসেবে কাজ করেছিলেন মিথিলা।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!