ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

জাকিয়া হত্যা মামলার রায় আজ 

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ১০:০৬, ১০ ফেব্রুয়ারি ২০২২
জাকিয়া হত্যা মামলার রায় আজ 
জাকিয়া বেগম- ফাইল ফটো

গোপালগঞ্জে এক কোটি টাকা যৌতুকের জন্য স্ত্রী জাকিয়া বেগমের হত্যার অভিযোগে স্বামী মোর্শেদায়ান নিশানসহ চারজনের বিরুদ্ধে করা মামলার রায়ের জন্য আজ বৃহস্পতিবার দিন ধার্য রয়েছে।

ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ এর বিচারক মোহাম্মদ জাকির হোসেনের আদালত এ রায় ঘোষণা করবেন। 

বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ আবু আব্দুল্লাহ ভূঁইয়া বিষয়টি জানিয়েছেন। 

Advertisement

এর আগে, ২৭ জানুয়ারি রায়ের জন্য দিন ধার্য ছিল। তবে রায় প্রস্তুত না হওয়ায় আদালত রায়ের জন্য ১০ ফেব্রুয়ারি দিন ধার্য করেন। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি রাত ২ টার সময় গোপালগঞ্জ জেলার সিলনা রোড বেদগ্রাম ৬৩৯ /৫ নং বাড়িতে গোপালগঞ্জ মাছরাঙা টেলিভিশনের সাংবাদিক মোর্শেদায়ান নিশানের বসতবাড়িতে তার স্ত্রী জাকিয়া বেগমকে এক কোটি টাকা যৌতুকের জন্য তাকে রক্তাক্ত কাটা জখমসহ খুন করে। পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলের বাড়িতে গিয়ে আসামি মোর্শেদায়ান নিশান, তার ভাই এহসান সুশান, বোনজামাই মোহাম্মদ হাসান শেখ ও ম‍্যানেজার আনিসুর রহমানকে আটকসহ জাকিয়া বেগমকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। তাছাড়া ঘটনার পূর্বে জাকিয়া বেগমের পিতা জালাল উদ্দিন মল্লিক তার মেয়ের সুখ ও কল‍্যাণ বিষয়ে চিন্তা করে ঘটনাস্থলের দোতলা বাড়িটি তৈরি করে দিয়েছিল। এ ব‍্যাপারে জালাল উদ্দিন মল্লিক বাদী হয়ে জাকিয়া বেগমের স্বামী মোর্শেদায়ান নিশান, তার ভাই এহসান সোশান, বোনজামাই মোহাম্মদ হাসান শেখ ও ম‍্যানেজার আনিসুর রহমানের বিরুদ্ধে বাদী হয়ে গোপালগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। 

মামলার তদন্তকারী কর্মকর্তা ২০১৬ সালের ৯ জুন আদালতে ৪ জন আসামীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। এরপর ঐ বছরের ৭ সেপ্টেম্বর আদালত আসামীদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। এ মামলার বিচার চলাকালীন বিভিন্ন সময়ে আদালত ২০ জন সাক্ষির জবানবন্দি ও জেরা রেকর্ড করেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: জাকিয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!