ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

গায়ক ইলিয়াসের বিরুদ্ধে সুবাহর মামলার প্রতিবেদন পেছাল 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৫০, ২৭ ফেব্রুয়ারি ২০২২
গায়ক ইলিয়াসের বিরুদ্ধে সুবাহর মামলার প্রতিবেদন পেছাল 
ফাইল ফটো

যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগে গায়ক ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পিছিয়ে আগামী ১৬ মার্চ দিন ধার্য করেছেন আদালত। রোববার ঢাকা মহানগর হাকিম বেগম ইয়াসমিন আরার আদালত নতুন এ দিন ধার্য করেন। 

এদিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তবে মামলার তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় নতুন এ দিন ধার্য করেন। এর আগে, গত ৩ জানুয়ারি বনানী থানায় মামলাটি করেন সুবাহ।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত বছরের সেপ্টেম্বরে সুবাহর সঙ্গে ইলিয়াসের পরিচয় হয়। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্কে গড়ে ওঠে। গত ১ ডিসেম্বর তারা বিয়ে করেন। বিয়ের সময় সুবাহর পরিবারের পক্ষ থেকে ইলিয়াসের চাহিদা মোতাবেক ১২ লাখ টাকা মূল্যের রোলেক্স ব্রান্ডের ঘড়িসহ ১৫ লাখ ৭৫ হাজার টাকার পণ্য দেওয়া হয়। কিন্তু এতেও ইলিয়াস সন্তুষ্ট হননি। এরই মধ্যে সুবাহ জানতে পারেন ইলিয়াস আগেও একাধিক বিয়ে করেছেন। এছাড়াও আরো কয়েকজন নারীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক রয়েছে। 

Advertisement

আরো পড়ুন>>> ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা: সামি-তাসনিমসহ ৭ জনের বিচার শুরু

এদিকে ইলিয়াস সুবাহর কাছে ফ্ল্যাট কেনা বাবদ ৫০ লাখ এবং গাড়ির জন্য আরো ৩০ লাখ টাকা যৌতুক দাবি করেন। গত ৯ ডিসেম্বর ইউটিউব চ্যানেল কেনার জন্য সুবাহর মায়ের কাছে আরো ১০ লাখ টাকা যৌতুক দাবি করেন তিনি। তাকে আড়াই লাখ টাকা দেয় সুবাহর পরিবার। 

পরবর্তীতে গত ২৭ ডিসেম্বর দুপুরে ফ্ল্যাট ও গাড়ি কেনার জন্য ৮০ লাখ টাকার জন্য চাপ দেন তিনি। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। এরই জেরে ঐ দিন রাত ৮টার দিকে সুবাহকে শারীরিক নির্যাতন করেন ইলিয়াস। পরদিন আবারো ৮০ লাখ টাকা যৌতুক দাবি করেন তিনি।

এ টাকা দিতে অস্বীকৃতি জানালে ইলিয়াস সুবাহকে আবারো শারীরিক নির্যাতন করেন। এতে জখম হন সুবাহ। এরপর ইলিয়াস সুবাহকে ব্যথার ওষুধের নামে অন্য ওষুধ খাওয়ান। একটু পর সুবাহ অজ্ঞান হয়ে যান। এ সুযোগে ইলিয়াস আলমারিতে থাকা ২০ লাখ টাকার সোনার অলঙ্কার এবং ৫০ হাজার টাকা নিয়ে যান।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!