ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

নৃত্যশিল্পী ইভানের বিরুদ্ধে প্রতিবেদন পেছাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:২০, ১২ মার্চ ২০২৩
নৃত্যশিল্পী ইভানের বিরুদ্ধে প্রতিবেদন পেছাল
ইভান শাহরিয়ার- ফাইল ফটো

মানবপাচার আইনে সিআইডির করা মামলায় নৃত্যশিল্পী ইভান শাহরিয়ার সোহাগের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে। 

এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন রোববার ধার্য ছিল। কিন্তু মামলার তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল করতে না পারায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শাকিল আহাম্মদ আগামী ৩০ মার্চ দিন ধাৃর্য করেন।

এর আগে, দুবাই পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে মানবপাচারকারী চক্রের প্রধান আজম খান ও তার চার সহযোগীকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নৃত্যশিল্পী ইভানকে ২০২০ সালের ১১ সেপ্টেম্বর রাতে রাজধানীর নিকেতন থেকে গ্রেফতার করে সিআইডি। 

Advertisement

২০২০ সালের ২ জুলাই আজম খানসহ নয়জনের বিরুদ্ধে মানবপাচার আইনে লালবাগ থানায় একটি মামলা করেন সিআইডির সহকারী পুলিশ সুপার মৃনাল কান্তি শাহ। ঐ মামলায় ইভান শাহরিয়ার সোহাগকে গ্রেফতার দেখানো হয়েছে।

এ মামলার আসামিরা হলেন- আলামিন হোসেন ওরফে ডায়মন্ড, স্বপন হোসেন, আজম খান, নাজিম, এরশাদ, নির্মল দাস, আলমগীর, আমান ও শুভ। মামলায় অজ্ঞাতপরিচয় মানবপাচারকারীদের কথা উল্লেখ করা হয়। 

এদিকে মামলার এজাহারে বলা হয়, আসামিরা দুবাইয়ের হোটেল ও ড্যান্স বারে মেয়েদের যৌনকর্মে বাধ্য করতেন। তাদের প্রতিনিধিরা দেশের বিভিন্ন নাচের ক্লাব বা সংগঠন থেকে কাজ দেওয়ার নামে মেয়েদের দুবাই পাঠাতেন।
 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!