ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

যাত্রাবাড়ীতে ২৫ হাজার ইয়াবাসহ গ্রেফতার চারজন কারাগারে 

মিনহাজুল ইসলাম
প্রকাশিত: ১৮:২৭, ২ অক্টোবর ২০২৩
যাত্রাবাড়ীতে ২৫ হাজার ইয়াবাসহ গ্রেফতার চারজন কারাগারে 
ছবি: সংগৃহীত

যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ২৫ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার চারজন মাদক কারবারিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। 

সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হকের আদালতে উপস্থিত করে আসামিদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আবেদন মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। 

কারাগারে যাওয়া আসামিরা হলেন- মোশারফ, মো বাবুল মির্জা, পলাশ চন্দ্র বর্মন ও শওকত ওসমান।

Advertisement

মামলার সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যা ছয়টায় খাদেমুল মাদরাসার সামনে বিশেষ অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ ইয়াবাসহ তাদের চারজনকে গ্রেফতার করে পুলিশ। 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ী থানায় এসআই মো. নূর আলম ছিদ্দিক বাদী হয়ে মামলা করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযোগ আনা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!