[ আইন-আদালত ]
যাত্রীবেশে ইয়াবা বহন: কারাগারে ৪ পরিবহন শ্রমিক
ছবি: ডেইলি বাংলাদেশ
রাজধানীর দনিয়া কলেজের উত্তর পাশে এনা ট্রান্সপোর্ট লিমিটেডের একটি বাস থেকে সাড়ে ৫ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৪ পরিবহন শ্রমিককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আসামিরা হলেন- শওকত আলী সিকদা, আল আমিন কাজী, শ্যামল দত্ত ও হাচান চৌধুরী ওরফে কামরুজ্জামান হাসান। তাদের বাড়ি গোপালগঞ্জ।
.png)
গ্রেফতার ব্যক্তিরা যাত্রীবেশে বাসে উঠে কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা নিয়ে আসেন।
যাত্রাবাড়ী থানার আদালতের মাদকের সাধারণ নিবন্ধন (জিআর) শাখা থেকে এসব তথ্য জানা গেছে।
মামলা সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর দনিয়া কলেজের উত্তর পাশে এনা ট্রান্সপোর্ট লিমিটেডের একটি বাসে অভিযান চালানো হয়। বাসে যাত্রীবেশে থাকা ৪ জনের কাছ থেকে ৫ হাজার ৪৩৫টি ইয়াবা উদ্ধার করা হয়।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!