ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

আরো যে দুই মামলায় গ্রেফতার শাহরিয়ার কবির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৩৪, ২৩ সেপ্টেম্বর ২০২৪
আরো যে দুই মামলায় গ্রেফতার শাহরিয়ার কবির
ছবি- সংগৃহীত

যাত্রাবাড়ী থানার পৃথক দুই হত্যা মামলায় একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির সভাপতি ও লেখক শাহরিয়ার কবিরকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হকের আদালত শুনানি শেষে তাকে গ্রেফতার দেখান। এরপর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহত রফিকুল ইসলাম ও আরিফ হত্যার অভিযোগে নতুন করে তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

Advertisement

এদিন রিমান্ড শেষে গৃহকর্মী লিজা আক্তারকে হত্যার অভিযোগে রমনা মডেল থানার মামলায় শাহরিয়ার কবিরকে আদালতে হাজির করা হয়। এরপর যাত্রাবাড়ী থানার পৃথক দুই মামলায় তাকেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহত রফিকুল ইসলাম ও আরিফ হত্যা গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তাকে গ্রেফতার দেখান। 

এছাড়া জামিন শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করা রয়েছে।

এর আগে গত ১৬ সেপ্টেম্বর রাতে রাজধানীর বনানীর বাসা থেকে শাহরিয়ার কবিরকে গ্রেফতার করা হয়। পরদিন ১৭ সেপ্টেম্বর তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। 

এরপর গৃহকর্মী লিজা আক্তার নামের তরুনীকে হত্যার অভিযোগে করা একটি মামলার সুষ্ঠু তদন্তের জন্য শাহরিয়ার কবিরকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অন্যদিকে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। 
উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহ তার জামিন আবেদন নামঞ্জুর করে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!