[ জাতীয় ]
মাউশি’র মহাপরিচালক হলেন অধ্যাপক নেহাল আহমেদ
ফাইল ছবি
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ।
গত ১১ জানুয়ারি অবসরে যাওয়া অধ্যাপক সৈয়দ মো. গোলাম ফারুকের স্থলাভিষিক্ত হবেন তিনি।
সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব ড. মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
.png)
প্রজ্ঞাপনে বলা হয়, এটি একটি চলতি দায়িত্ব এবং এ চলতি দায়িত্বের কারণে অধ্যাপক নেহাল পদোন্নতি দাবি করতে পারবেন না। সংশ্লিষ্ট পদে নিয়মিত পদোন্নতির মাধ্যমে কর্মকর্তা নিয়োগ করা হলে এ চলতি দায়িত্বের আদেশটি বাতিল বলে গণ্য হবে।
অর্থাৎ তখন মাউশি মহাপরিচালক হবেন নতুন কেউ, অধ্যাপক নেহাল ফিরে যাবেন আগের দায়িত্বে।
এর আগে অধ্যাপক নেহাল ঢাকা কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের দায়িত্বও পালন করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এমএস
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মাউশি
লিংক সফলভাবে কপি হয়েছে!