ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

মাউশির নতুন মহাপরিচালক অধ্যাপক নেহাল 

ঢাকা কলেজ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩২, ৩১ জানুয়ারি ২০২২
মাউশির নতুন মহাপরিচালক অধ্যাপক নেহাল 
অধ্যাপক নেহাল আহমেদ

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক নেহাল আহমেদ। এর আগে তিনি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, ঢাকা-এর চেয়ারম্যান ছিলেন। সোমবার (৩১ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনের বলা হয়, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক নেহাল আহমেদকে মাধ্যমিক ও উচচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক পদে পদায়ন করা হলো।

Advertisement

নিয়োগের শর্তে বলা হয়, এটা একটি চলতি দায়িত্ব। এ চলতি দায়িত্ব প্রদানের কারণে তিনি পদোন্নতি দাবি করতে পারবেন না। সংশ্লিষ্ট পদে নিয়মিত পদোন্নতির মাধ্যমে কর্মকর্তা নিয়োগ করা হলে এ চলতি দায়িত্বের আদেশটি বাতিল বলে গণ্য হবে।

এর আগে সাবেক মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক গত ১১ জানুয়ারি অবসর প্রস্তুতিমূলক ছুটিতে (পিআরএল) যান। এরপর থেকেই শিক্ষা ক্যাডারের সর্বোচ্চ এই পদটি ফাঁকা হয়।

ডেইলি-বাংলাদেশ/জেডএম
লিংক সফলভাবে কপি হয়েছে!