[ জাতীয় ]
বোদা পৌরসভা নির্বাচন ২৯ ডিসেম্বর
ফাইল ফটো
পঞ্চগড়ের বোদা পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২৯ ডিসেম্বর বোদা পৌরসভার দ্বিতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
সোমবার নির্বাচন ভবনে এ তফসিল ঘোষণা করেন ইসি মো. জাহাঙ্গীর আলম।
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ১ ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই বাছাই ৩ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১০ ডিসেম্বর এবং ২৯ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এবারে বোদা পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএমে) মাধ্যমে হবে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!