ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

দুর্ঘটনা এড়াতে এসি ব্যবহারে যেসব পরামর্শ দিলো ডিপিডিসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২:৩৮, ৪ এপ্রিল ২০২৩
দুর্ঘটনা এড়াতে এসি ব্যবহারে যেসব পরামর্শ দিলো ডিপিডিসি
ফাইল ফটো

এসি ব্যবহারে গ্রাহকদের প্রতি সতর্কতার পরামর্শ দিয়েছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি)। বৈদ্যুতিক দুর্ঘটনা এড়াতে সংস্থাটি এ পরামর্শ দিয়েছে।

মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে ডিপিডিসি এ তথ্য জানায়।

ডিপিডিসির বিজ্ঞপ্তিতে বলা হয়, শীত শেষে গরম শুরুর প্রাক্কালে এসি চালু করার সময় বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটছে। কক্ষের লোড অনুপাতে এসি ব্যবহার না করা, নিম্নমানের এসির ব্যবহার,সঠিক রক্ষণাবেক্ষণের অভাব ও কারিগরি ত্রুটির কারণে এসি বিস্ফোরণের ঘটনা ঘটে থাকে। 

Advertisement

এসব দুর্ঘটনা এড়াতে গ্রাহকদের সতর্ক থাকার অনুরোধ করা হচ্ছে। পাশাপাশি কিছু ব্যবস্থা নেয়ার অনুরোধ করা হচ্ছে। সেগুলো হলো-

* অব্যবহৃত এসি চালু করার আগে টেকনিশিয়ান দ্বারা সার্ভিসিং করে নিতে হবে। 

* এসির এয়ার ফিল্টার, ফ্যান, কয়েল, কন্ডেন্সার ফিল্টার নিয়মিত পরিষ্কার করতে হবে।

* হাই ভোল্টেজ এড়াতে ভালো মানের সার্কিট ব্রেকার ব্যবহার করতে হবে।

* কক্ষের আয়তন অনুসারে সঠিক লোড অনুপাতে এসি ব্যবহার করতে হবে।

* বেজমেন্ট বা রুদ্ধ স্থানে যেন গ্যাস না জমতে পারে সে বিষয়টি নিশ্চিত করতে হবে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!