ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

একযোগে সারাদেশে ভোক্তার অভিযান, ১০৬ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২:০০, ২৫ সেপ্টেম্বর ২০২৪
একযোগে সারাদেশে ভোক্তার অভিযান, ১০৬ প্রতিষ্ঠানকে জরিমানা
ফাইল ফটো

দেশের সব বিভাগ ও জেলা পর্যায়ে ইলিশ, ডিম, ব্রয়লার মুরগি, পেঁয়াজ, রসুন, আলু, ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে একযোগে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর। এসব অভিযানে ১০৬টি প্রতিষ্ঠানকে ৬ লাখ ৪৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার ঢাকাসহ সারাদেশে এসব অভিযান চালায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের ৫৪টি বিশেষ টিম।

ভোক্তা-অধিকার সূত্রে জানা গেছে, ঢাকা মেট্রোপলিটনের বিভিন্ন এলাকায় ৮টি টিম বাজার তদারকি করে। সব মিলিয়ে দেশের ৪৮টি জেলায় অধিদফতরের ৫৪টি টিম অভিযান চালিয়ে ১০৬টি প্রতিষ্ঠানকে ৬ লাখ ৪৮ হাজার টাকা জরিমানা করা হয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!