ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ ধর্ম ]

পবিত্র ঈদুল আজহার দিনে গুরুত্বপূর্ণ সুন্নতসমূহ

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১৩:৪৩, ৯ জুলাই ২০২২
পবিত্র ঈদুল আজহার দিনে গুরুত্বপূর্ণ সুন্নতসমূহ
ফাইল ছবি

আগামীকাল রোববার মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাজধানীসহ সারাদেশে মুসলিম সম্প্রদায় ঈদুল আজহা উদযাপন করবেন। 

মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় ঈদের জামাত শেষে ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ অনুয়ায়ী পশু কুরবানি করবেন।  কোরবানির ঈদের দিনে বেশ কিছু সুন্নত রয়েছে। সেগুলো হুজুর আকরাম (সা.) পালন করতেন।

সেগুলো হলো- সকাল সকাল ঘুম থেকে জাগ্রত হওয়া, মিসওয়াক করা। উত্তমরূপে গোসল করা। শরিয়াহসম্মত (যথাসম্ভব) সাজসজ্জা করা। উত্তম ও শালীন পোশাক পরিধান করা। সুগন্ধি ব্যবহার করা।সকাল সকাল ঈদগাহে যাওয়া। ঈদগাহে যাওয়ার পূর্বে (যথাসম্ভব) খাদ্য গ্রহণ না করা।

 ঈদগাহে যাওয়া-আসায় রাস্তা পরিবর্তন করা। পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া (যতটা সম্ভব)। ঈদগাহে যাওয়া-আসায় উচ্চকণ্ঠে তাকবির পাঠ করা।

‘সালাতুল ঈদ’ ঈদগাহে আদায় করা। প্রয়োজনে মসজিদে ঈদের জামাত জায়েজ। ঈদের সালাতের আগে কিংবা পরে কোনও নফল সালাত আদায় না করা। মসজিদে ঈদের সালাত হলে দুই রাকাত ‘তাহিয়্যাতুল মাসজিদ’ আদায় করতে হবে। ঈদের সালাত শেষে অহেতুক বিলম্ব না করে পশু জবাই করা। কোরবানির পশু নিজ হাতে জবাই করা। প্রয়োজনে অন্যকে দিয়ে জবাই করানো জায়েজ।

কোরবানির মাংস দিয়ে দিনের প্রথম খাদ্য শুরু করা। পারস্পরিক ঈদের শুভেচ্ছা বিনিময় করা। সাহাবায়ে কেরাম ‘তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়ামিনকুম’ বলে ঈদের শুভেচ্ছা বিনিময় করতেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!