ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ সোশ্যাল মিডিয়ায় ]

কুকুর ছানার প্রাণ রক্ষা করে নেট দুনিয়ায় ভাইরাল তরুণ

সোশ্যাল মিডিয়া ডেস্ক
প্রকাশিত: ২১:১৪, ২০ ডিসেম্বর ২০১৯
কুকুর ছানার প্রাণ রক্ষা করে নেট দুনিয়ায় ভাইরাল তরুণ
ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের কল্যাণে নানা ঘটনাই সামনে আসে। এসব ঘটনার মধ্যে কিছু বিষয় সত্যিই প্রশংসা করার মতো। নেট দুনিয়ায়ও সেসব ভিডিও নেটিজেনদের নানা প্রশংসা কুড়ায়। 

এবার ম্যানহোলে পরে থাকা কুকুর ছানার জন্য এক তরুণ যা করেছেন, তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। ওই কুকুরছানাটি বড় ধরনের ঝুঁকি নিয়ে উদ্ধার করেছেন তিনি। ওই কাজে আরো কয়েকজন তাকে সাহায্য করেছেন।

ওই ঘটনার একটি ভিডিও মো. মেহেদি আলম নামে এক তরুণ ফেসবুকে পোস্ট করেন। এর পরপরই তা ভাইরাল হয়ে যায়। এতে অনেকেই ওই তরুণদের প্রশংসা করছেন। মো. মেহেদি আলমের ওই পোস্ট সরাসরি তুলে ধরা হলো-

Advertisement

'ফজর নামাজ পড়ে নিচে হাঁটার সময় খেয়াল করলাম ম্যানহোলের ভিতর থেকে কুকুরের বাচ্চার কান্নার আওয়াজ। আমাদের এলাকার কুকুরের বাচ্চা ই। দিন ১৫ হইছে পৃথিবীতে আইছে।

ঠিক কত সময় সে ড্রেনের এই পানির মধ্যে আছে জানি না। তবে বেঁচে আছে এটাই অনেক। কোনো কিছু না ভেবে আশেপাশে থাকা লোকজনদের বললাম, ভাই আমার দুই পা ধইরা ম্যানহোলের ভিতর ঢুকাই দেন। আমি ওরে হাত দিয়া নিয়া আসি। এই মুহূর্তে এটা ছাড়া আর কোনো উপায় ছিল না।

ওনারা যখন আমারে ম্যানহোলের ভিতর ঢুকাই দেয় তখন একটু ভয় করতেছিল যে, যদি পা ফসকে যায় তাইলে আমার মুখ ড্রেনের পানি বরাবর পড়বে।

এলাকার মসজিদের মোয়াজ্জিন বেশ হেল্পফুল ছিলেন। তিনি বাঁশ, দড়ি, পলিথিন এনে দিছেন আমারে। তবে সবশেষ নিজেই চলে গেছি ভিতরে।

একটা প্রাণ তো উদ্ধার করতে পারলাম।

উঠানোর সাথে সাথে সে এক দৌড়ে মায়ের কাছে চলে গেছে৷ মা যত্ন নিচ্ছে আপাতত। মা কুকুর দূর থেকে দেখতেছিল সব৷ সবচেয়ে ভালো লাগার ব্যাপার হলো, আশেপাশে সবাই খুব ভালো দৃষ্টিতে দেখছে। কুকুরের বাচ্চার জন্য ম্যানহোলের ভিতর নামতেছি এটা নিয়া কেউ হাসাহাসি করে নাই।

একটা প্রাণ উদ্ধার করতেছি এটা খুব পজেটিভ ভাবে নিল সবাই।'

ভিডিওটি দেখতে <<<এখানে>>> ক্লিক করুন
 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!