ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ সোশ্যাল মিডিয়ায় ]

চলন্ত বিমানে পাইলট যেভাবে এনে দিলেন নারীর ভুলে যাওয়া পার্স! ভিডিও

সোশ্যাল মিডিয়া ডেস্ক
প্রকাশিত: ১১:০০, ৬ জুলাই ২০২২
চলন্ত বিমানে পাইলট যেভাবে এনে দিলেন নারীর ভুলে যাওয়া পার্স! ভিডিও
ছবি: নেট মাধ্যম থেকে সংগৃহীত

বিমানে ওঠার পর এক নারী যাত্রীর মনে পড়ল, তিনি তার পার্সটিই ফেলে এসেছেন। মালপত্র নেয়ার জায়গায় ভুলে গিয়েছেন জরুরি জিনিসটিকে। কিন্তু ততক্ষণে বিমানের দরজা বন্ধ। ট্যাক্সিওয়ে ছেড়ে এগোতেও শুরু করেছে বিমান। নারী পাইলটকে বিষয়টি জানালেন। আর কি আশ্চর্য! তিনি মুহূর্তের মধ্যে তার পার্স এনেও দিলেন।

পুরো বিষয়টি কীভাবে হল, তার একটি ভিডিও ছড়িয়েছে নেট মাধ্যমে। যাত্রীর ভুলে যাওয়া পার্স ফেরাতে বিমান চালক এবং বিমানবন্দরের গ্রাউন্ড স্টাফ ঠিক কী করেছিলেন তা ধরা পড়েছে সেই ভিডিও-তে। যদিও তারা যা করেছেন, তা কী করে করলেন, ভিডিও দেখেও তার কূল কিনারা পাচ্ছেন না নেটাগরিকরা।

বিমানটি ট্যাক্সিওয়ে ছেড়ে এগিয়ে যাওয়ায় যাত্রী ওঠানামার সিঁড়িটি দূরে চলে গিয়েছিল। ভিডিঅ-তে দেখা যাচ্ছে বিমানের কাঁচের জানলা নামিয়ে পার্সটি ছুড়ে দিতে বলছেন বিমানচালক। বিমানবন্দরের মালপত্র বিভাগের কর্মীটি বিমানের দূরত্ব আন্দাজ করে ওই ছোট্ট জানালা লক্ষ্য করে ছুড়েও দিচ্ছেন পার্সটি। যা নিখুঁত ভাবে পৌঁছে যাচ্ছে পাইলটের হাতে।

Advertisement

তবে ভিডিও-টির যে অংশটি নেটাগরিকদের সবচেয়ে পছন্দ হয়েছে, তা হল— পার্সটি সঠিক লক্ষ্যে পৌঁছে দেওয়ার পর সাফল্যে শূন্যে মুঠো ছুঁড়ে দিচ্ছেন বিমানবন্দরের কর্মীটি। তার সাফল্যে ‘থাম্বস আপ’ দেখাচ্ছেন পাইলটও। নিচে রইল ভিডিওটি।

Forgot your purse and the plane already boarded? No problem!

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!