ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

অক্টোবরে টাইগার যুবাদের শ্রীলংকা সফর

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:০৬, ২৬ সেপ্টেম্বর ২০২১
অক্টোবরে টাইগার যুবাদের শ্রীলংকা সফর
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

প্রথমবারের মতো বিদেশ সফরে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা ধরে রাখার লক্ষ্যে নতুন দল গঠন করেছে বিসিবি। সম্প্রতি আফগান যুবাদের বিপক্ষে মাঠের ক্রিকেটে ফিরেছেন তারা। এবার শ্রীলংকায় খেলবে পাঁচটি একদিনের ম্যাচ।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সফরটি চূড়ান্ত করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)। বায়োবাবলের মাঝে থেকে পুরো সিরিজটি আয়োজন করা হবে।

চলতি বছরের অক্টোবরে আইচ মোল্লাদের বিপক্ষে সিরিজটি খেলবে স্বাগতিক লংকান যুবারা। 

Advertisement

বিজ্ঞপ্তি অনুযায়ী, সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে ১৫ অক্টোবর। অবশ্য সিরিজ শুরুর এক সপ্তাহ আগে ৭ অক্টোবর লংকায় পৌঁছাবে টাইগার যুবারা। সিরিজের পরের ম্যাচগুলো যথাক্রমে ১৮, ২০, ২৩ ও ২৫ অক্টোবর। সিরিজের ভেন্যু এখনও ঠিক হয়নি।

বিশ্বকাপের প্রস্তুতির অংশ মনে করা সিরিজটি লংকান যুবাদের অনেক সহায়ক হবে বলে মনে করেন শ্রীলংকার নতুন কোচ আভিষ্কা গুনাবর্দনে। 

তিনি বলেন, সিরিজটি অনেক দিন পর অনূর্ধ্ব-১৯ দলকে আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ করে দেবে। ২০২২ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের খেলার জন্য সঠিক কম্বিনেশন খুঁজে পেতে এটি সহায়ক হবে।

চলতি মাসেই পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে আফগান যুবাদের বিপক্ষে ৩-২ ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

বাংলাদেশ ও শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ দলের সূচি :

১৫ অকেক্টাবর : প্রথম ওয়ানডে-

১৮ অক্টোবর : দ্বিতীয় ওয়ানডে

২০ অক্টোবর : তৃতীয় ওয়ানডে

২৩ অক্টোবর : চতুর্থ ওয়ানডে

২৫ অক্টোবর : পঞ্চম ওয়ানডে

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!