ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

‘ডাবল হান্ড্রেড’-এর পর মৃত বাবাকে শামির ধন্যবাদ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:১৬, ২৯ ডিসেম্বর ২০২১
‘ডাবল হান্ড্রেড’-এর পর মৃত বাবাকে শামির ধন্যবাদ
মোহাম্মদ শামি

সাদা পোশাকের ক্রিকেটে দীর্ঘদিন ধরেই ভারতের দলের নিয়মিত সদস্য মোহাম্মদ শামি। লাল বলে দলের পেস আক্রমণের গুরুত্বপূর্ণ অস্ত্র তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়ন টেস্টে অনন্য এক মাইলফলক স্পর্শ করেছেন এই পেসার। এরপর বাবাকে ধন্যবাদ দিয়েছেন তিনি।

এই টেস্টে ভারতের পঞ্চম পেসার হিসাবে ২০০ উইকেট শিকারের কীর্তি গড়েছেন শামি। সেঞ্চুরিয়নের মাঠে প্রথম টেস্টের তৃতীয় দিনে পাঁচ উইকেট নেন তিনি। মাত্র ৫৫টি টেস্টে খেলে এই মাইলফলক স্পর্শ করেন এই পেসার।

তৃতীয় দিন শেষে শামি বলেন, আমি আজ যা হয়েছি, সেটা আমার বাবার জন্য। যে গ্রাম থেকে আমি উঠে এসেছি, সেখানে খুব বেশি সুযোগ সুবিধা ছিল না। এখনো সেখানে সব কিছু পৌঁছায়নি। সেই সময়, সেই অবস্থায় বাবা আমার জন্য যা করেছেন, আমি তার জন্য ধন্য।

Advertisement

ভারতের উত্তর প্রদেশের সোহাসপুরের ছেলে শামি। তার বাবা মারা গেছেন ২০১৭ সালে। ছেলের এই কীর্তি দেখে যেতে পারেননি তিনি। কিন্তু তার সেই সময়ের কষ্ট ভোলেননি শামি। এখন কপিল দেবের মতো কিংবদন্তিদের সঙ্গে এক আসনে বসে গেলেন এই ফাস্ট বোলার। 

টেস্টে ২০০ উইকেট নিয়ে শামি বলেন, বাবা আমাকে নিয়ে ৩০ কিলোমিটার দূরে একটি ক্রিকেট ক্যাম্পে যেতেন। আসলে জীবনে শেষ পর্যন্ত কে কী করবে তা আগে থেকে বলা যায় না। তবে স্বপ্ন ছিল ভারতের হয়ে ক্রিকেট খেলার। টিভিতে যাদের দেখি, তাদের সঙ্গে খেলার।

অভিজ্ঞ পেসারের মতে টেস্ট ক্রিকেট কোনো কঠিন বিষয় নয়। শামি বলেন, টেস্ট ক্রিকেট আসলে খুব কঠিন নয়। কেউ যদি টেস্ট ক্রিকেট খেলার মতো বোলার হয়, তবে তোমাকে লাইন, লেংথ সম্পর্কে জানতেই হবে। পরিস্থিতি অনুযায়ী নিজেকে পাল্টে ফেলতেও জানতে হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!