ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে দলে বাংলাদেশের তিনজন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৫২, ২ জানুয়ারি ২০২২
ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে দলে বাংলাদেশের তিনজন
সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মুস্তাফিজুর রহমান

২০২১ সালে সারা বিশ্বের ওয়ানডে ক্রিকেটারদের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে বর্ষসেরা ওয়ানডে একাদশ প্রকাশ করেছে ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। যেখানে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের তিনজন ক্রিকেটার।

বর্ষসেরা একাদশে জায়গা করে নেয়া বাংলাদেশের তিনজন ক্রিকেটার হলেন যথাক্রমে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মুস্তাফিজুর রহমান।

বাংলাদেশের ছাড়াও আয়ারল্যান্ডের তিনজন, পাকিস্তান ও শ্রীলংকার দুজন করে এবং দক্ষিণ আফ্রিকার একজন ক্রিকেটার এই তালিকায় জায়গা পেয়েছেন। 

Advertisement

এই দলের ওপেনার হিসেবে আছেন আয়ারল্যান্ডের পল স্টার্লিং, যিনি গত বছরের সর্বোচ্চ রান সংগ্রাহক। তার সঙ্গী পাকিস্তানের ফখর জামান। এই দলের অধিনায়কের পাশাপাশি তিন নম্বরে নামবেন বাবর আজম। 

ইএসপিএন প্রকাশিত বর্ষসেরা ওয়ানডে একাদশ।দারুণ বছর কাটানো দক্ষিণ আফ্রিকার রাসি ভন ডার ডুসেন ব্যাটিং অর্ডার হিসেবে চার নম্বরে আছেন। মিডল অর্ডারের স্তম্ভ তথা পাঁচ ও ছয়ে আছেন যথাক্রমে সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। দলের উইকেটকিপার হিসেবেও থাকছেন মুশফিক।

এরপর সাতে নামবেন শ্রীলংকান ওয়ানিন্দু হাসারাঙ্গা। পরের দুই স্থানে আছেন আয়ারল্যান্ডের সিমি সিং ও জশ লিটল। দলের বাকি দুই বোলার হলেন শ্রীলংকার দুশমন্থ চামিরা ও বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। 

একনজরে ইএসপিএন ক্রিকইনফো প্রকাশিত ২০২১ সালের বর্ষসেরা ওয়ানডে দল:

পল স্টার্লিং, ফখর জামান, বাবর আজম (অধিনায়ক), রাসি ভন ডার ডুসেন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, সিমি সিং, জশ লিটল, দুশমন্থ চামিরা ও মুস্তাফিজুর রহমান। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!