ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

শাস্ত্রীকে সরিয়েছে গাঙ্গুলী: লতিফ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:৪৯, ২৯ জানুয়ারি ২০২২
শাস্ত্রীকে সরিয়েছে গাঙ্গুলী: লতিফ
রবি শাস্ত্রী

পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফের মতে প্রধান কোচের দায়িত্ব থেকে রবি শাস্ত্রীকে সরিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সৌরভ গাঙ্গুলী।

নিজের ইউটিউবে চ্যানেলে লতিফ জানান, কোচিং পদ থেকে শাস্ত্রীকে সরিয়ে দেয়ার পেছনে বড় ভূমিকা ছিলো গাঙ্গুলীর। শাস্ত্রীকে সরানোর প্রক্রিয়া টি-২০ বিশ্বকাপের আগ থেকে শুরু হয়েছিলো।  

লতিফ বলেন, অনিল কুম্বলেকে ভুলভাবে কোচের পদ থেকে সরিয়ে দেয়ার সময়ই সবকিছু শুরু হয়েছিলো। শাস্ত্রী সম্ভবত কোনো কোচিং কোর্স করেননি এবং তারপরও সরাসরি কোচ হিসেবে যোগ পেয়েছেন তিনি। কুম্বলের টেস্ট উইকেট ছিল ৬০০র বেশি। তার সঙ্গী ছিলেন গাঙ্গুলী ও রাহুল দ্রাবিড়। এই ত্রয়ী খুব শক্তিশালী।

Advertisement

লতিফ আরো বলেন, এই ত্রিমুর্তি শক্তিশালী হওয়ায় গাঙ্গুলী শাস্ত্রীকে বলেছিলেন- বস, চলে যাবার সময় হয়েছে। শাস্ত্রী হয়তো কোচ হিসেবে চালিয়ে যাবার কথাই ভেবেছিলেন। কিন্তু এই পুরোটাই টি-২০ বিশ্বকাপের আগে তৈরি করা হয়েছে।

ব্যক্তিগত আক্রমণের কারণে বিপদের মুখে ভারতীয় ক্রিকেট। ১৯৯০ দশকে পাকিস্তান ক্রিকেটে যা হয়েছিলো, এখন একই অবস্থা ভারতের।
লতিফ বলেন, ব্যক্তিগত আক্রমণের  প্রভাব পড়েছে ভারতীয় ক্রিকেটে। ১৯৯০-এর দশকের শুরুর দিকে পাকিস্তানের ক্রিকেটে যা হয়েছিলো, আজ ভারতীয় ক্রিকেটে তেমনই ঘটছে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!