মঙ্গলবার ৫ জুলাই সেন্টার কোর্টে ইতালির উঠতি তারকা জ্যানিকে হারিয়ে সেমির অবস্থান নিশ্চিত করেন তিনি।
২০ বছর বয়সী ইতালির টেনিস সেনসেশন জ্যানিক সিনারের কাছে প্রথম দুই সেটে হেরে গিয়েও দুর্দান্তভাবে কামব্যাক করেন জকোভিচ। প্রথম থেকে জ্যানিক আক্রমণাত্মক খেলা শুরু করেন। প্রথম দুই সেটে এগিয়েও যান ৭-৫, ৬-২ ব্যবধানে।
.png)
এরপরের সময়টা শুধুই জকোভিচের। টানা তিন সেটে জ্যানিককে পাত্তাই দেননি সার্বিয়ান এই কিংবদন্তি। ৩ ঘণ্টা ৩৫ মিনিটের লড়াই হয় দুজনের মধ্যে। শেষ পর্যন্ত ৫-৭, ২-৬, ৬-৩, ৬-২, ৬-২ ব্যবধানে জয় তুলে নেন জকোভিচ।
বুধবার ৭ জুলাই সেমিফাইনালে জকোভিচের মুখোমুখি হবেন ব্রিটিশ টেনিস তারকা ক্যামেরন নরি। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হবে ম্যাচটি।