ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে হাসারাঙ্গা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:২৫, ৫ আগস্ট ২০২২
বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে হাসারাঙ্গা
ওয়ানিন্দু হাসারাঙ্গা

ইংল্যান্ডে শুরু হয়েছে নতুন ধারার ক্রিকেট টুর্নামেন্ট, দ্য হান্ড্রেড লিগ। যেখানে একটি ইনিংসের দৈর্ঘ্য একশ বল। এই লিগে অনাপত্তিপত্র পাননি শ্রীলঙ্কার অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। যে কারণে ম্যানচেস্টার অরিজিনালসের সঙ্গে করা ১ লাখ পাউন্ডের (শ্রীলঙ্কার মুদ্রায় প্রায় সাড়ে ৪ কোটি রুপি) চুক্তি হারিয়েছেন তিনি।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা এ বিষয়ে সংবাদমাধ্যমে জানিয়েছেন, হাসারাঙ্গা যেনো আসন্ন এশিয়া কাপ ও পরে টি-২০ বিশ্বকাপের জন্য মানসিক ও শারীরিকভাবে সেরা অবস্থায় থাকেন তাই তাকে দ্য হান্ড্রেডের জন্য অনাপত্তিপত্র দেওয়া হয়নি।

অবশ্য হাসারাঙ্গাকে পাওয়ার আশা আগেও একবার বাদ দিয়েছিল ম্যানচেস্টার অরিজিনাল। দ্য হান্ড্রেডের সূচির সঙ্গে শ্রীলঙ্কার লঙ্কান প্রিমিয়ার লিগের খেলা সাংঘর্ষিক ছিল। স্বাভাবিকভাবেই নিজ দেশের লিগকে অধিক গুরুত্ব দিতে হতো হাসারাঙ্গাকে। কিন্তু এলপিএল বাতিল হওয়ায় দ্য হান্ড্রেডে খেলতে তার বাঁধা ছিল না।

Advertisement

এখন বোর্ডের সিদ্ধান্তের কারণে খেলতে পারবেন না হাসারাঙ্গা। তবে দুই পক্ষের সমঝোতার ভিত্তিতে ২০২৩ সালের আসরের জন্যও হাসারাঙ্গাকে দলে রাখতে পারবে ম্যানচেস্টার অরিজিনালস। চলতি মৌসুমের জন্য হাসারাঙ্গার জায়গায় দক্ষিণ আফ্রিকার মারকুটে ব্যাটার ত্রিস্তান স্টাবসকে নিয়েছে তাড়া।

শুক্রবার নর্দার্ন সুপারচার্জার্সের বিপক্ষে ওল্ড ট্র্যাফোর্ডে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ম্যানচেস্টার অরিজিনালস। যেখানে তাদের দলের তিন বিদেশি খেলোয়াড় হতে পারেন আন্দ্রে রাসেল, অ্যাশটন টার্নার ও শন অ্যাবট। স্টাবস দলের সঙ্গে যোগ দিলে জায়গা হারাতে পারেন টার্নার।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!