হাসান মাহমুদের বিকল্প কে, জানালেন সুজন
এশিয়া কাপের অনুশীলনে নেমে গোড়ালিতে চোট পান বাংলাদেশ দলের উদীয়মান ডানহাতি পেসার হাসান মাহমুদ। প্রাথমিকভাবে তার চিকিৎসক ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে থাকার কথা বললেও পরে জানা গেল ৩ সপ্তাহের বিশ্রামে থাকতে হবে তাকে। তার মানে দাঁড়ালো এশিয়া কাপে আর খেলা হচ্ছে না হাসান মাহমুদের।
হাসানের ইনজুড়িতে ১৭ জনের স্কোয়াডের একজন নাই হয়ে গেল। এ অবস্থায় বিসিবি কি রিস্ক নিবে না নতুন কাউকে তার পরিবর্তে স্কোয়াডে ঢোকাবে। বিষয়টি পরিস্কার করেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।
শনিবার শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের জন্য আনুষ্ঠানিকভাবে প্রস্তুতির দিনে তিনি সংবাদমাধ্যমকে এ বিষয়ে কথা বলেন।
অনুশীলন শেষে সুজন সংবাদমাধ্যমকে বলেন, ‘হাসান ইনজুরিতে পড়েছে, খুবই দুর্ভাগ্য। যখন ছন্দে থাকে তখনই ইনজুরিতে পড়ে, এটা আমাদের জন্য দুঃখের। এশিয়া কাপে ও থাকবে কি-না এ নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। হয়ত প্রথম রাউন্ড মিস করতে পারে সে। বদলি কে হবে তা এখনও আমরা ভাবিনি।
তিনি আরো বলেন, মাথায় অনেকগুলো নামই ঘুরছে। কাল-পরশু প্রস্তুতি ম্যাচ আছে, তারপর সিদ্ধান্ত নেয়া যাবে।’
এ অবস্থায় স্টেন্ডবাই তিন জনের একজনকেও দলে নিতে পারেন নির্বাচকরা।
আজ অনুশীলনে অ্যাঙ্কেলের চোটে পড়া হাসান ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে থাকার কারণে স্বাভাবিকভাবেই আগামী ২১ ও ২২ তারিখ জাতীয় দলের অনুশীলন ম্যাচ দুটি খেলতে পারবেন না।
দলীয় সূত্র জানায়, চোট কাটিয়ে ফিরতে অন্তত ৩ সপ্তাহ সময় লাগবে তার। এজন্য ১৭ সদস্যের দলে নাম থাকলেও সংযুক্ত আরব আমিরাতে যাওয়া হচ্ছে না হাসানের।