ঢাকা,  বৃহস্পতিবার   ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সিপিএল খেলতে কাল নামছেন সাকিব, দেখে নিন তার সকল ম্যাচের সূচি

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২০:২৪, ১৪ সেপ্টেম্বর ২০২২
সিপিএল খেলতে কাল নামছেন সাকিব, দেখে নিন তার সকল ম্যাচের সূচি
সাকিব আল হাসান

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ তথা সিপিএলের এবারের আসরে খেলবেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টি-২০ ফরম্যাটের অধিনায়ক সাকিব আল হাসান। জানা গেছে, আজ তিনি সিপিএলে এবারের দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সে যোগ দেবেন।

ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে আগামীকাল ভোরে মাঠে নামবে সাকিবের দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। আগামীকালের এই ম্যাচে একাদশে দেখা যেতে পারে সাকিবকে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর পাঁচটায়। সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেলে।

সাকিব সিপিএলে এখন পর্যন্ত ৩০ ম্যাচ খেলে ব্যাট হাতে ৩৫৪ রান করার পাশাপাশি বল হাতে শিকার করেছেন ২৯ উইকেট। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলে সরাসরি নিউজিল্যান্ডের দলের সাথে যোগ দেবেন অধিনায়ক সাকিব আল হাসান।

Advertisement

দেখে নিন সাকিবের পরবর্তী ম্যাচগুলোর সময়সূচি

১৫ সেপ্টেম্বর-গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স বনাম ত্রিনবাগো নাইট রাইডার্স, ভোর পাঁচটা
১৮ সেপ্টেম্বর-গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স বনাম বার্বাডোজ রয়্যালস, রাত আটটা
২২ সেপ্টেম্বর-গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স বনাম জ্যামাইকা তালাওয়াশ, ভোর পাঁচটা
২৩ সেপ্টেম্বর-গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স বনাম সেন্ট লুসিয়া কিংস, ভোর পাঁচটা
২৫ সেপ্টেম্বর-গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স বনাম ত্রিনবাগো নাইট রাইডার্স, ভোর পাঁচটা
২৫ সেপ্টেম্বর-গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স বনাম বার্বাডোজ রয়্যালস, ভোর পাঁচটা

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!