জয়ের লক্ষ্যে সেরা একাদশ নিয়ে মাঠে নামলো ঢাকা-সিলেট
দারুণ উদ্দীপনা আর জমজমাট লড়াইয়ের মধ্য দিয়ে শুরু হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর। ঢাকায় প্রথম পর্ব শেষে বন্দরনগরী চট্টগ্রামে শুরু হয়েছে দ্বিতীয় পর্ব। চট্টগ্রাম পর্বে আজ থাকছে দুই ম্যাচ।
দিনের প্রথম খেলায় ঢাকা ডমিনেটর্সের মুখোমুখি হয়েছে মাশরাফী বিন মোর্ত্তজার সিলেট স্ট্রাইকার্স। আজকে জয় পেতে দুদলই তাদের সেরা একাদশ নিয়ে মাঠে নামে।
দু’দলের জন্যই আজকের ম্যাচে জয় প্রয়োজন। যদিও সুবিধাজনক অবস্থানে রয়েছে সিলেট। তারপরও তারা জয় ধরে রাখতে চাইবে। অন্যদিকে নিজেদের অবস্থান শক্ত করতে আজ জয় চাইবে ঢাকা।
এ ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ঢাকার অধিনায়ক নাসির হোসেন।
আসরে দুর্দান্ত গতিতে ছুটছে সিলেট। প্রথম চার ম্যাচের সবগুলোতেই জয় পেয়েছে সিলেট।
ঐদিকে ৩ ম্যাচে মাত্র ১ জয় আছে ঢাকার। শক্তিশালী সিলেটের বিপক্ষে আজ দ্বিতীয় জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নেমেছে নাসির-তাসকিনদের ঢাকা।
দুই দলের একাদশে যারা খেলছেন:

ঢাকা ডমিনেটর্সঃ
দিলশান মুনাবীরা. সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, নাসির হোসেন, আরিফুল হক, উসমান গনি, আরাফাত সানি, তাসকিন আহমেদ, সালমান ইরশাদ, আল-আমিন হোসেন ও রবিন দাস
সিলেট স্ট্রাইকার্সঃ
নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ হারিস, জাকির হাসান, মুশফিকুর রহিম, থিসারা পেরেরা, আকবর আলী, মাশরাফী বিন মোর্ত্তজা, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, নাজমুল ইসলাম ও রুবেল হোসেন।