ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]
বিপিএল-২৩

যে একাদশ নিয়ে নামলো কুমিল্লা ও চট্টগ্রাম

স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: ১৮:২৬, ১৬ জানুয়ারি ২০২৩
যে একাদশ নিয়ে নামলো কুমিল্লা ও চট্টগ্রাম
ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরে হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। প্রথম তিন ম্যাচের সবগুলোতেই হেরেছে তারা। চট্টগ্রামের চ্যালেঞ্জার্সের বিপক্ষে এবার হারের চক্র থেকে বের হতে চায় দলটি। দলে সেরা একাদশ সাজালেও বারবার হোচট খাচ্ছে কুমিল্লা, অপর দিকে চট্টগ্রাম জয়ের মধ্যেই রয়েছে। 

আজ সোমবার বিপিএলের দিনের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হয় কুমিল্লা। আজকের ম্যাচে দুই দলই নিজেদের এগিয়ে নিতে জয় চাইবে। আর তাই সেভাবেই শক্তিশালী একাদশ সাজিয়েছে তারা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হয় ম্যাচটি। দিনের দ্বিতীয় ম্যাচে শুরুতে টস জিতে ব্যাটিংরে সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আসরে এখন পর্যন্ত কুমিল্লা জয়হীন থাকলেও দুই ম্যাচ জিতেছে চট্টগ্রাম। 

কুমিল্লাকে হারিয়ে তৃতীয় জয়ে চোখ চট্টগ্রামের। ৪ খেলায় ২ জয়ে ৪ পয়েন্ট আছে বন্দর নগরীর দলটির। এই ম্যাচে জিতে ধারা ধরে রাখতে চান আফিফ-মৃত্যুঞ্জয়রা।

টুর্নামেন্টের হট ফেভারিট হিসেবেই এবারের আসর শুরু করে কুমিল্লা। কিন্তু এ পর্যন্ত  তিন ম্যাচ খেলে এখনো জয়ের মুখ দেখেনি। প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের কাছে ৩৪ রানে ও দ্বিতীয় ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ৫ উইকেটে হারে কুমিল্লা।

আসরে এখন পর্যন্ত কুমিল্লা জয়হীন থাকলেও দুই ম্যাচ জিতেছে চট্টগ্রাম। কুমিল্লাকে হারিয়ে তৃতীয় জয়ে চোখ চট্টগ্রামের। ৪ খেলায় ২ জয়ে ৪ পয়েন্ট আছে বন্দর নগরীর দলটির। এই ম্যাচে জিতে ধারা ধরে রাখতে চান আফিফ-মৃত্যুঞ্জয়রা।

টুর্নামেন্টের হট ফেভারিট হিসেবেই এবারের আসর শুরু করে কুমিল্লা। কিন্তু এ পর্যন্ত  তিন ম্যাচ খেলে এখনো জয়ের মুখ দেখেনি। প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের কাছে ৩৪ রানে ও দ্বিতীয় ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ৫ উইকেটে হারে কুমিল্লা। 

দু’টি হার নিয়ে চট্টগ্রাম পর্ব শুরু করে কুমিল্লা। চট্টগ্রামের মাটিতে সাফল্যের স্বাদ নিতে মরিয়া ছিল তারা। কিন্তু এখানেও ভাগ্য বদলায়নি কুমিল্লার। সাকিব আল হাসানের দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্যে ফরচুন বরিশালের কাছে ১২ রানে ম্যাচে হারে কুমিল্লা।

অন্যদিকে সিলেট স্ট্রাইকার্সের কাছে ৮ উইকেটে হেরে এবারের আসর শুরু করে চট্টগ্রাম। তবে দ্বিতীয় ম্যাচেই খুলনা টাইগার্সের বিপক্ষে ৯ উইকেটের জয় তুলে নেয় তারা। চট্টগ্রামে প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচে ঢাকা ডমিনেটর্সকে ৮ উইকেটে হারায় চ্যালেঞ্জার্সরা।

যে একাদশে নামছে দুই দল

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স:

ইরফান শুক্কুর, আফিফ হোসেন, মোহাম্মদ নিহাদুজ্জামান, দারওয়াইশ রসুলী, মৃত্যুঞ্জয় চৌধুরী, মালিন্দা পুষ্পকুমারা, মেহেদী হাসান রানা, জিয়াউর রহমান, ম্যাক্স ও'দাউদ, উসমান খান, শুভগত হোম

কুমিল্লা ভিক্টোরিয়ানস:

ইমরুল কায়েস,  লিটন দাস, মোসাদ্দেক হোসেন, জাকের আলী, তানভীর ইসলাম, আবু হায়দার, মুকিদুল ইসলাম, মোহাম্মদ রিজওয়ান, হাসান আলী, খুশদিল শাহ, জনসন চার্লস

ডেইলি-বাংলাদেশ/সালি
লিংক সফলভাবে কপি হয়েছে!