ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সবাইকে কাঁদিয়ে অবসরে ওজিল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:৪৮, ২২ মার্চ ২০২৩
সবাইকে কাঁদিয়ে অবসরে ওজিল
মেসুত ওজিল

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন জার্মানীর বিশ্বকাপজয়ী তারকা খেলোয়াড় মেসুত ওজিল। বুধবার (২২ মার্চ) টুইটারে নিজের অবসর ঘোষণা করেন তিনি।

দীর্ঘ ক্যারিয়ারে প্রায় ১৭ বছর ধরে বিশ্বের বিভিন্ন ফুটবল লিগ খেলেছেন ওজিল। লম্বা সময় জাতীয় দলে ব্রাত্য ছিলেন তিনি। আর এ কারণেই ফুটবলকে বিদায় জানালেন বিশ্বকাপ জয়ী এ তারকা ফুটবলার। 

তবে বিদায়ী ঘোষণায় মধুর মধুর স্মৃতির জন্য জাতীয় দল, সতীর্থ ও ক্লাবগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মেসুত ওজিল।

Advertisement

টুইটারে সব ধরনের ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ওজিল।

জার্মানির দুই ক্লাব শালকে ও ব্রেমেনের অধ্যায় শেষে ২০১০ সালে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে যোগ দেন ওজিল। সেখানে দুর্দান্ত তিনটি মৌসুম কাটিয়ে আর্সেনালে যোগ দেন তিনি। তবে ইনজুরির কারণে ইংলিশ ক্লাবটিতে জায়গা হারিয়ে ফেলেন ৩৪ বছর বয়সী এ ফুটবলার।

এরপর ২০২১ সালে তুরস্কের ক্লাব ফেনারবাচেতে যোগ দেন মেসুত। তবে সেখানেও তার সময়টা ভালো কাটেনি। সেখান থেকে পাড়ি জমান বাসাকসেহিরেতে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
ট্যাগ: জার্মানি
লিংক সফলভাবে কপি হয়েছে!