সোমবার (১৭ মার্চ) সেখানে অংশগ্রহণ করতে দেশ ছাড়ছেন লাল-সবুজের প্রতিনিধিরা। এ সফরের সকল ব্যয়ভার বহন করবে সিটি গ্রুপ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
এ সফরে বাংলাদেশ রিকার্ভ পুরুষ ব্যক্তিগত, দলগত ও মিশ্র বিভাগে অংশগ্রহণ করবে। রিকার্ভ নারী বিভাগে শুধু ব্যক্তিগত ইভেন্টেই খেলবে বাংলাদেশ। কম্পাউন্ড বিভাগে মাত্র ২ জন আরচ্যার হওয়ায় নারী ও পুরুষ দলগত ইভেন্টে অংশগ্রহণ হবে না, ব্যক্তিগতের পাশাপাশি মিশ্র বিভাগে খেলবে বাংলাদেশ।
.png)
আগামীকাল (মঙ্গলবার) থেকে কোয়ালিফাইং রাউন্ড শুরু হবে। আজ বিকেলে পৌঁছে আগামীকালই তীর-ধনুক নিয়ে লড়াই করতে হবে আরচ্যারদের।
১০ সদস্যবিশিষ্ট বাংলাদেশ আরচ্যারি দল
রিকার্ভ ছেলে- মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল, মো. সাগর ইসলাম, রামকৃষ্ণ সাহা, আব্দুর রহমান আলিফ। রিকার্ভ মেয়ে- দিয়া সিদ্দিকী। কম্পাউন্ড ছেলে-মোহাম্মদ আশিকুজ্জামান। কম্পাউন্ড মেয়ে- পুস্পিতা জামান। দলীয় কর্মকর্তাবৃন্দ- মো. আনিসুর রহমান (দলীয় ম্যানেজার), মার্টিন ফ্রেডরিক (কোচ), মোহাম্মদ হাসান-(সহকারী কোচ)।