ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

চীনকে উড়িয়ে ব্রাজিলের বড় জয়

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৪১, ১৪ জুলাই ২০২৩
চীনকে উড়িয়ে ব্রাজিলের বড় জয়
ফাইল ছবি

দরজায় কড়া নাড়ছে নারী ফুটবল বিশ্বকাপ। এবারের নারী বিশ্বকাপের আসর বসবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে। আগামী ২০ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত চলবে এ প্রতিযোগিতা। আসন্ন এই বিশ্বকাপকে সামনে রেখে কঠোর অনুশীলন চালিয়ে যাচ্ছে ব্রাজিল নারী ফুটবল দল।

বিশ্বকাপের মূল পর্ব শুরুর আগে বৃহস্পতিবার (১৩ জুলাই) অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টের রয়্যাল পাইনস মাঠে চীনের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেছে ব্রাজিলের মেয়েরা। স্থানীয় সময় সকালে অনুষ্ঠিত ম্যাচটিতে এশিয়ার দলটিকে ৩-০ গোলে হারিয়েছে লাতিন আমেরিকার জায়ান্টরা।

ব্রাজিলের হয়ে গোল তিনটি করেন লুয়ানা, ক্যাথেলেন ও রাফায়েল। প্রস্তুতি ম্যাচটি তিন ধাপে ৩০ মিনিট করে মোট ৯০ মিনিটে অনুষ্ঠিত হয়। 

Advertisement

আসন্ন নারী বিশ্বকাপে এফ গ্রুপে রয়েছে ব্রাজিল, যেখানে দলটি প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে শক্তিশালী ফ্রান্স, জামাইকা ও পানামাকে। গ্রুপ পর্বের তিনটি ম্যাচের দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে জুলাইয়ে। নারী বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ২৪ জুলাই বাংলাদেশ সময় বিকেল ৫টায় পানামার বিপক্ষে লড়বে ব্রাজিলের মেয়েরা।

নিজেদের দ্বিতীয় ম্যাচে ২৯ জুলাই শক্তিশালী ফ্রান্সের বিপক্ষে লড়বে ব্রাজিলের মেয়েরা। বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ম্যাচটি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২ আগস্ট জামাইকার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল, ম্যাচটি শুরু হবে বিকেল ৪টায়। 

ব্রাজিল বিশ্বকাপ দল: 

গোলরক্ষক: বার্বারা, কামিলা, লেটিসিয়া ইজিডোরো

ডিফেন্ডার: অ্যান্থনিয়া, ব্রুনিনহা, কাথেলেন, লাউরেন, মনিকা, রাফায়েল্লে, তামিরেস

মিডফিল্ডার: আদ্রিয়ানা, আরি, আনা ভিটোরিয়া, দুধা সাম্পাইও, কেরোলিন, লুয়ানা

ফরোয়ার্ড: আন্দ্রেসা আলভেজ, বিয়া জানেরেত্তু, গাবিনহা, গাবি নুনেজ, গেইস, মার্তা, রাইসলা।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!