বর্তমানে ক্লাব ফ্রেন্ডলি ম্যাচ খেলতে জাপান সফরে ক্লাবের সঙ্গে আছেন মানে। এর আগে প্রাক মৌসুম চলাকালে এক সাংবাদিক তার সাথে কথা বলতে চাইলে মানে সরাসরিই বলেছেন, ‘তোমরা প্রতিদিনই আমাকে মেরে ফেলো। আর এখন চাইছো তোমাদের সাথে কথা বলি? কিভাবে হয়!’
অবশ্য মাঠের বাইরের এমন আচরণ ছাড়াও সারাবছর বিতর্কের মুখেই ছিলেন সাদিও মানে। মাঠের পারফর্ম যেমন আশানুরূপ ছিল না, তেমনি সতীর্থদের সাথে হাতাহাতিও করেছেন। ৩৮ ম্যাচ খেলে গোল করেছেন ১২টি। তবে সব মিলে ক্লাবে ভালো যাচ্ছে না তার। গুঞ্জন ক্লাব ছাড়তে চাইছেন মানে। যেতে পারেন সৌদি প্রো লিগে ক্রিস্টিয়ানো রোনালদোর আল-নাসরে।
.png)