ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

টানা দুই ম্যাচে ৩ গোল খেয়ে হারল রিয়াল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৪৪, ৩ আগস্ট ২০২৩
টানা দুই ম্যাচে ৩ গোল খেয়ে হারল রিয়াল
ছবি: সংগৃহীত

এবারের প্রাক মৌসুম প্রীতি ম্যাচগুলোর ফলাফল যেন ভুলে যেতে চাইবে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ জায়ান্টরা যে প্রতিপক্ষের কাছে নাস্তানাবুদ হচ্ছে বারবার! আগের প্রীতি ম্যাচে বার্সেলোনার কাছে ৩-০ গোলে হেরেছিল ব্লাঙ্কোসরা। আর এবার জুভেন্টাসের বিপক্ষে ৩-১ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ম্যাচটি। এদিন ম্যাচের প্রথম মিনিটেই গোল করে জুভেন্টাস। ম্যাক্সিমিলিয়ানো অ্যালেগ্রির দলের স্ট্রাইকার ময়েজ কিন খেলা এক মিনিট হতেই গোল করেন। ম্যাচের ২০ মিনিটে লিড দ্বিগুণ করে তুরিনের ওল্ড লেডিরা। 

প্রথমার্ধে ভিনিসিয়ুস জুনিয়র এক গোল শোধ করে দলকে ম্যাচে ফেরান। ম্যাচের ৩৮ মিনিটে জালে বল পাঠান এই ব্রাজিলিয়ান তরুণ। দ্বিতীয়ার্ধে শুরু হয় লস ব্লাঙ্কোসদের সমতায় ফেরার লড়াই। কিন্তু জুড বেলিংহাম-রদ্রিগোরা সেটা পারেননি। বরং ম্যাচের যোগ করা সময়ে ডুসান ভ্লাহোভিচ গোল করে জুভদের বড় জয় এনে দেন।  

Advertisement

রিয়াল মাদ্রিদ অবশ্য শুরুর একাদশে নিয়মিত খেলোয়াড়দের রাখেনি। ভিনির সঙ্গে ফ্রন্ট লাইনে ছিলেন জোসেলু। রক্ষণে ছিলেন লুকাস ভাসকুয়েজ, এরিক গার্সিয়া, রুডিগার ও নাচো। দ্বিতীয়ার্ধে রদ্রিগো, ভালভার্দেরা মাঠে নামলেও গোল পায়নি রিয়াল। 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!