ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

গোলরক্ষক পাচ্ছে না বায়ার্ন!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১:১৮, ১১ আগস্ট ২০২৩
গোলরক্ষক পাচ্ছে না বায়ার্ন!
ছবি: সংগৃহীত

বায়ার্ন মিউনিখের নাম্বার ওয়ান গোলকিপার ম্যানুয়েল নুয়ার। পায়ের চিড় নিয়ে দীর্ঘদিন ধরে মাঠের বাইরে তিনি। কবে ফিরবেন তারও কোনো জানা নেই। সেই ২০২২ সালের ১০ ডিসেম্বর থেকে তিনি অনুপস্থিত। তাঁর বদলে ঠেকা কাজ চালাতে বরুশিয়া মনশেনগ্লাডবাখ থেকে ইয়ান সোমেরকে এনেছিল বায়ার্ন।

বুন্দেসলিগার জায়ান্ট ক্লাবে যোগ দেওয়ার পর ভালোই আলো ছড়ান সোমের। কিন্তু হুট করেই তাঁকে বেচে দেয় বায়ার্ন। ইন্টার সুযোগটা লুফে নেয়। নিজেদের অন্যতম সেরা গোলকিপার ওনানাকে ম্যানচেস্টার ইউনাইটেডের হাতে তুলে দিয়েছিল ইন্টার। 

তাই সোমেরের মতো কাউকে খুব দরকার ছিল ইতালিয়ান ক্লাবটির। কিন্তু সোমের যাওয়ার পর বায়ার্ন পড়েছে বড় বিপাকে। গ্রীষ্মের দল বদলেরর উইন্ডো খোলার পর থেকে গোলকিপার খুঁজছে তারা। এখনও কাউকে রাজি করাতে পারেনি। 

Advertisement

এদিকে স্কোয়াডে যে কিপার বর্তমানে আছেন, তিনি যে মোটেও ভরসা দিতে পারছেন না, সেটা বোঝাই যাচ্ছে। সর্বশেষ যতদূর শোনা যাচ্ছে, চেলসির কেপাকে তারা গোলকিপার হিসেবে আনতে চাচ্ছে। কারণ, তাদের কাছে আছে চারজন কিপার। যেখানে অবশ্য প্রথম পছন্দ কেপাই। ২০১৮ সালে রেকর্ড ৮০ মিলিয়ন ইউরো ফি দিয়ে বিলবাও থেকে কেপাকে এনেছিল চেলসি। 

যদিও মাঝে কোচের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হওয়ায় নিয়মিত একাদশে সুযোগ পেতেন না। ওই সময়ে চেলসির গোলপোস্ট আগলে রাখার কাজটা করেছিলেন মেন্ডি। কিন্তু মেন্ডি সৌদি আরবে চলে যাওয়ার পর কেপাই এখন ব্লুজদের মূল গোলকিপার।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!