সোমবার নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে ক্লাবটি জানায়, ‘রিয়াল মাদ্রিদ এবং চেলসি কেপা আরিজাবালাগাকে ধারে স্বাক্ষর করার জন্য একটি চুক্তিতে পৌঁছেছে। ২০২৪ সালের ৩০ জুন ২০২৪ পর্যন্ত এ ক্লাবের হয়ে খেলার জন্য স্বাক্ষর করেছেন তিনি।’
গত বৃহস্পতিবার দলের অনুশীলন সেশনে চোট পেয়ে ছিটকে যান কোর্তুয়া। এসিএল ক্ষতিগ্রস্ত হয় তারও। সবকিছু খুব ভালো মতো চললেও আগামী এপ্রিলের আগে মাঠে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। এমনকি এই মৌসুমে নাও পাওয়া যেতে পারে তাকে।
.png)
এ কারণেই বাধ্য হয়েই কেপাকে দলে টানে রিয়াল। যদিও দলে ছিলেন ইউক্রেনের গোলরক্ষক আন্দ্রি লুনিন। এ মৌসুমেই ক্লাব ছাড়ার কথা ছিল তার। কোর্তুয়া চোটে পড়ায় প্রাথমিক সে পরিকল্পনা থেকেও সরে আসে তারা।
এদিকে থিবো না থাকায় বিকল্প হিসেবে বেশ কয়েকজনের নাম এসেছিল রিয়ালের কাছে। তাদের মধ্যে হলো-ম্যানচেস্টার ইউনাইটেড থেকে এ মৌসুমে ফ্রি এজেন্ট হয়ে যাওয়া দাভিদ দে গিয়া,মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনোও ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত কেপাকেই বেছে নিল লস ব্লাঙ্কোসরা।