ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

টানা জয়ের পর হোঁচট বার্য়ানের 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:৪৬, ১৬ সেপ্টেম্বর ২০২৩
টানা জয়ের পর হোঁচট বার্য়ানের 
ছবি: সংগৃহীত

বুন্দেসলিগায় টানা তিন ম্যাচ জয়ের পর পয়েন্ট খুইয়েছে বায়ার্ন মিউনিখ। শনিবার লেভারকুজেনের সাথে ২-২ গোলে ড্র করেছে বায়ার্ন। এই ড্রয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রাখল লেভারকুজেন। আর সমান পয়েন্ট নিয়ে দুইয়ে আছে বায়ার্ন।

চোটের কারণে এ ম্যাচে মাঠে নামেননি ম্যানুয়েল নয়্যার। তাকে ছাড়াই মাঠে নামে বায়ার্ন মিউনিখ। খেলার ৭ মিনিটেই এগিয়ে যায় বায়ার্ন (১-০)। শুরুতেই বায়ার্নকে আনন্দের বন্যায় ভাসান হ্যারি কেন। 

খেলার ২৪ মিনিটেই অবশ্য সমতায় ফেরে লেভারকুজেন)। সমতাসূচক গোলটি করেন গ্রিমালদো। আক্রমন-পাল্টা আক্রমনে আর কেউ গোলের দেখা না পেলে প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে।

Advertisement

দ্বিতীয়ার্ধে অনেকটাই অগোছালো ফুটবল খেলে দুই দলই। কেউই গোলের দেখা পাচ্ছিল না।  খেলার ৮৬ মিনিটে অবশেষে ডেডলক ভাঙেন গোরেৎজকা। তার গোলেই ২-১ ব্যবধানে লিড পায় বায়ার্ন। তবে নিজেদের ভুলেই পূর্ণ পয়েন্ট থেকে বঞ্চিত হয় বায়ার্ন। 

অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে লেভারকুজেনকে পেনাল্টি উপহার দেয় ভাবারিয়ানরা। স্পট কিক থেকে পালাসিওসের গোলেই পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই দল।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!