[ খেলা ]
এশিয়ান গেমস-২০২৩
আশা জাগিয়ে হারল বাংলাদেশ
ছবি: সংগৃহীত
এশিয়ান গেমসে ব্রোঞ্জের লড়াইয়ে ইন্দোনেশিয়ার বিপক্ষে নেমেছিল বাংলাদেশ আরচ্যারি দল। কিন্তু দক্ষিণ-পূর্ব এশিয়ার বিপক্ষে সেভাবে প্রতিদ্বন্দ্বীতা করতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। রিকার্ভ পুরুষ দল ৬-০ সেট পয়েন্টে হেরেছে হাকিম রুবেল-রোমান সানারা।
শুরুতে কোয়ার্টার ফাইনালে চতুর্থ সেটে বাংলাদেশকে হারিয়ে ৪-৪ পয়েন্টে ড্র করে থাইল্যান্ড। ম্যাচ গড়ায় শুট অফে। প্রতি দলের আরচ্যার একটি করে শুট করে। বাংলাদেশের তিন জনের শুট স্কোর ২৮ আর থাইল্যান্ডের ২৭ হলে রোমানরা সেমিতে ওঠে।
সেমিফাইনালে ভারতের বিপক্ষে বাংলাদেশ প্রথম দুই সেট হারে। তৃতীয় সেট জিতে খেলায় ফিরে। চতুর্থ সেটটি বাংলাদেশের জয় বাধ্যতামূলক ছিল। বাংলাদেশ চতুর্থ সেটের প্রথম তিন রাউন্ডে ৩০ করে।
.png)
পরের রাউন্ডে ২৭ করলে ভারত আগের রাউন্ড কাভার দিয়ে ড্র করে। চার সেটের মধ্যে দুই জয় ও এক ড্রয়ে ফাইনালে উঠে। সেমিফাইনালে বাংলাদেশ হেরে ইন্দোনেশিয়ার সঙ্গে ব্রোঞ্জের লড়াইয়ে নেমে হেরে যায়। ফলে পদক ছাড়াই এশিয়ান গেমস শেষ করে রোমানরা।
ডেইলি-বাংলাদেশ/এএসএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বাংলাদেশ আরচ্যারী দল
লিংক সফলভাবে কপি হয়েছে!