ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩

ডুসেন-ডি ককের জোড়া সেঞ্চুরিতে রানপাহাড়ে প্রোটিয়ারা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:২৫, ১ নভেম্বর ২০২৩
ডুসেন-ডি ককের জোড়া সেঞ্চুরিতে রানপাহাড়ে প্রোটিয়ারা
ছবি- সংগৃহীত

ত্রয়োদশ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়ছে নিউজিল্যান্ড। যেখানে কুইন্টন ডি কক ও রাসি ফন ডার ডুসেনের জোড়া সেঞ্চুরিতে কিউইদের সামনে রানপাহাড় দাঁড় করিয়েছে প্রোটিয়ারা।  

বুধবার পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে চার উইকেটে ৩৫৭ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। এতে নিউজিল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ৩৫৮ রান।

দক্ষিণ আফ্রিকার হয়ে ইনিংস উদ্বোধনে নামেন কুইন্টন ডি কক ও টেম্বা বাভুমা। শুরু থেকেই দেখে খেলতে থাকেন দুজন। ইনিংসের নবম ওভারে এসে প্রথম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ট্রেন্ট বোল্টের বলে স্লিপে ধরা পড়েন বাভুমা। ২৪ রানে আউট হয়েছেন তিনি।

Advertisement

এরপর উইকেটে আসেন রাসি ফন ডার ডুসেন। তার সঙ্গে বড় জুটি গড়ে তুলেন ডি কক। পরে চলমান বিশ্বকাপের চতুর্থ সেঞ্চুরিটি তুলে নেন ডি কক। ম্যাচের ৩৬তম ওভারের শেষ বলে ছক্কা হাঁকিয়ে শতক পূরণ করেন তিনি। দ্বিতীয় উইকেটে ডি কক-ডুসেন জুটির ব্যাট থেকে এসেছে ২০০ রান।

সেঞ্চুরির পর অবশ্য সাজঘরে ফিরতে হয়েছে ডি কককে। টিম সাউদির বলে গ্লেন ফিলিপসের তালুবন্দী হয়েছেন এ ব্যাটার। আউট হওয়ার আগে ১১৪ রান করেন তিনি।

তার বিদায়ে ক্রিজে আসেন ডেভিড মিলার। এরপরই নিশামকে বাউন্ডারি হাঁকিয়ে ব্যক্তিগত শতক তুলে নেন রাসি ফন ডার ডুসেন। শতকের পর দ্রুত গতিতে রান তুলেন রাসি। অবশ্য সাউদির বলে বোল্ট হয়ে ১৩৩ রানে থামতে হয়েছে তাকে।

শেষ মুহূর্তে ডেভিড মিলারের দুর্দান্ত ফিফটিতে প্রোটিয়াদের ইনিংস থামে ৩৫৭ রানে।

এদিন নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ দুই উইকেট শিকার করেন টিম সাউদি। এছাড়া একটি করে উইকেট নেন জেমস নিশাম ও টেন্ট বোল্ট।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!